ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

ইরানে হামলার জেরে বাড়ল তেলের দাম

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৯ জুলাই ২০২৬ | ০৮:৫৪ এএম
| প্রিন্ট সংস্করণ

ইরানে হামলার জেরে বাড়ল তেলের দাম
ফাইল ছবি

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা বেড়েছে। নতুন করে সংঘাতের উত্তেজনা বাড়ায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কমে গেছে। ফলে বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক পদক্ষেপের কারণে সংঘাতের দ্রুত সমাধান এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালু হওয়ার প্রত্যাশা কমে গেছে। এর প্রভাবেই তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৭৮ সেন্ট বা ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারের দাম ৭৪ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৪ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে আরও চাপ সৃষ্টি হতে পারে।

বিষয় : যুক্তরাষ্ট্র ইরান হামলা তেলের দাম

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ইরানে হামলার জেরে বাড়ল তেলের দাম

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা বেড়েছে। নতুন করে সংঘাতের উত্তেজনা বাড়ায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কমে গেছে। ফলে বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক পদক্ষেপের কারণে সংঘাতের দ্রুত সমাধান এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালু হওয়ার প্রত্যাশা কমে গেছে। এর প্রভাবেই তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৭৮ সেন্ট বা ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারের দাম ৭৪ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৪ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে আরও চাপ সৃষ্টি হতে পারে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত