ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

হরমুজ প্রণালি বন্ধ করলে ইরানে হামলার হুমকি ভ্যান্সের

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

ইরান যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের কোনো দুঃসাহস দেখায়, তবে মার্কিন সামরিক বাহিনী তার কঠোর ও সমুচিত জবাব দেবে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বুধবার (৮ জুলাই) ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বার্তা দেন তিনি।

ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি এই প্রণালিটি বন্ধ করার চেষ্টা করে, তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। এটাই চূড়ান্ত কথা।

তিনি পূর্ববর্তী একটি সমঝোতার বিষয়টি উল্লেখ করে বলেন, আমাদের মধ্যে মূল চুক্তিটি ছিল এমন- আপনারা যদি জাহাজে হামলা চালানো বন্ধ করেন, তবে আমরা আমাদের অবরোধ তুলে নেব। কিন্তু আপনারা যদি জাহাজে গুলি বা হামলা চালিয়ে যান, তবে আমরাও পাল্টা আঘাত করব।

গত রাতে ঘটে যাওয়া একটি হামলার দিকে ইঙ্গিত করে ভ্যান্স ইরানকে সতর্ক করে জানান, তারা চাইলে এই নিয়ম মেনে চলতে পারে, অথবা গত রাতে যা ঘটেছে ঠিক একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে। যতক্ষণ না তারা সেই নৌপথটি উন্মুক্ত করছে এবং জাহাজে হামলা চালানো বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্যবস্থা ক্রমাগত চলতেই থাকবে।

সূত্র: আল জাজিরা

বিষয় : যুক্তরাষ্ট্র ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ হরমুজ প্রণালি

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ করলে ইরানে হামলার হুমকি ভ্যান্সের

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

ইরান যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের কোনো দুঃসাহস দেখায়, তবে মার্কিন সামরিক বাহিনী তার কঠোর ও সমুচিত জবাব দেবে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বুধবার (৮ জুলাই) ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বার্তা দেন তিনি।

ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি এই প্রণালিটি বন্ধ করার চেষ্টা করে, তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। এটাই চূড়ান্ত কথা।

তিনি পূর্ববর্তী একটি সমঝোতার বিষয়টি উল্লেখ করে বলেন, আমাদের মধ্যে মূল চুক্তিটি ছিল এমন- আপনারা যদি জাহাজে হামলা চালানো বন্ধ করেন, তবে আমরা আমাদের অবরোধ তুলে নেব। কিন্তু আপনারা যদি জাহাজে গুলি বা হামলা চালিয়ে যান, তবে আমরাও পাল্টা আঘাত করব।

গত রাতে ঘটে যাওয়া একটি হামলার দিকে ইঙ্গিত করে ভ্যান্স ইরানকে সতর্ক করে জানান, তারা চাইলে এই নিয়ম মেনে চলতে পারে, অথবা গত রাতে যা ঘটেছে ঠিক একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে। যতক্ষণ না তারা সেই নৌপথটি উন্মুক্ত করছে এবং জাহাজে হামলা চালানো বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্যবস্থা ক্রমাগত চলতেই থাকবে।

সূত্র: আল জাজিরা

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত