সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিউইয়র্কে হেনস্তার চেষ্টা করেছেন তার দলের কয়েকজন নেতাকর্মী।
হোটেল গ্র্যান্ড হায়াতে শুক্রবার বাংলাদেশ সময় ভোররাতে এ ঘটনা ঘটে, এ সময় শামা ওবায়েদের ছেলেও উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ কয়েকজন প্রবাসী বাংলাদেশি শামা ওবায়েদকে উদ্দেশ করে গালাগাল করছেন। এ সময় পেছন থেকে কাউকে তাকে মারার কথা বলতেও শোনা যায়। পাশ থেকে তার ছেলে এগিয়ে এলে তার সঙ্গেও কয়েকজনের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
ঘটনার সময় শামা ওবায়েদ হোটেলের লিফটে ছিলেন। বাইরে একই লিফটে ওঠার জন্য তার পরিবারের সদস্যরা অপেক্ষা করছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার ছেলে এগিয়ে এসে বলেন, ‘আমার মা এইটা।’ এ সময় তাকে কেউ একজন ধাক্কা দেন বলে ভিডিওতে দেখা যায়।
ঘটনার শেষ দিকে এক নারীও শামা ওবায়েদের ছেলের সঙ্গে একই ধরনের আচরণ করেন। তিনি পেছন থেকে তাকে ধাক্কা দিতে থাকেন বলে ভিডিওতে দেখা যায়।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। দলীয় প্রধানকে একনজর দেখা ও শুভেচ্ছা জানাতে দূর-দূরান্ত থেকে অনেক নেতাকর্মী নিউইয়র্কে আসেন। তাদের অনেকে হোটেল গ্র্যান্ড হায়াতের লবিতে জড়ো হন।
তবে দীর্ঘ প্রতীক্ষার পরও যুক্তরাষ্ট্র বিএনপির অনেক নেতাকর্মী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি। ফলে দূর-দূরান্ত থেকে আসা শত শত নেতাকর্মী ক্ষোভে ফেটে পড়েন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিউইয়র্কে হেনস্তার চেষ্টা করেছেন তার দলের কয়েকজন নেতাকর্মী।
হোটেল গ্র্যান্ড হায়াতে শুক্রবার বাংলাদেশ সময় ভোররাতে এ ঘটনা ঘটে, এ সময় শামা ওবায়েদের ছেলেও উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ কয়েকজন প্রবাসী বাংলাদেশি শামা ওবায়েদকে উদ্দেশ করে গালাগাল করছেন। এ সময় পেছন থেকে কাউকে তাকে মারার কথা বলতেও শোনা যায়। পাশ থেকে তার ছেলে এগিয়ে এলে তার সঙ্গেও কয়েকজনের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
ঘটনার সময় শামা ওবায়েদ হোটেলের লিফটে ছিলেন। বাইরে একই লিফটে ওঠার জন্য তার পরিবারের সদস্যরা অপেক্ষা করছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার ছেলে এগিয়ে এসে বলেন, ‘আমার মা এইটা।’ এ সময় তাকে কেউ একজন ধাক্কা দেন বলে ভিডিওতে দেখা যায়।
ঘটনার শেষ দিকে এক নারীও শামা ওবায়েদের ছেলের সঙ্গে একই ধরনের আচরণ করেন। তিনি পেছন থেকে তাকে ধাক্কা দিতে থাকেন বলে ভিডিওতে দেখা যায়।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। দলীয় প্রধানকে একনজর দেখা ও শুভেচ্ছা জানাতে দূর-দূরান্ত থেকে অনেক নেতাকর্মী নিউইয়র্কে আসেন। তাদের অনেকে হোটেল গ্র্যান্ড হায়াতের লবিতে জড়ো হন।
তবে দীর্ঘ প্রতীক্ষার পরও যুক্তরাষ্ট্র বিএনপির অনেক নেতাকর্মী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি। ফলে দূর-দূরান্ত থেকে আসা শত শত নেতাকর্মী ক্ষোভে ফেটে পড়েন।

আপনার মতামত লিখুন