ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৩৭ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
ছবি ভিডিও থেকে নেওয়া

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে গোপন বৈঠকের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ৩০০ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় পুলিশের হাত থেকে বাঁচতে এক আওয়ামী লীগ নেতা ড্রেনে লুকিয়ে পড়লেও শেষ পর্যন্ত রক্ষা পাননি। তাকে ড্রেন থেকে টেনে তুলে প্রিজন ভ্যানে নেওয়া হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গুলিস্তানের জাসদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার দুপুরের পর জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী জড়ো হন। সেখানে গোপন বৈঠক চলছে, এমন খবর ছড়িয়ে পড়লে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকসহ পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে রাখেন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডিএমপির মতিঝিল বিভাগের পুলিশ। বিপুলসংখ্যক পুলিশ সদস্য কার্যালয়ে অবস্থান নেন। বিকেল ৪টার দিকে একে একে হাতকড়া পরিয়ে অনেককে কার্যালয় থেকে বের করে আনা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। তাদের মধ্যে এক আওয়ামী লীগ নেতা গুলিস্তানের একটি ড্রেনে লুকিয়ে পড়েন। পরে পুলিশ সদস্যরা তাকে ড্রেন থেকে টেনে তুলে আটক করেন এবং প্রিজন ভ্যানে নিয়ে যান। যার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল।

এদিকে আটক ব্যক্তিদের পরে পল্টন থানায় নেয়া হয়। সেখানে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে গোপন বৈঠকের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ৩০০ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় পুলিশের হাত থেকে বাঁচতে এক আওয়ামী লীগ নেতা ড্রেনে লুকিয়ে পড়লেও শেষ পর্যন্ত রক্ষা পাননি। তাকে ড্রেন থেকে টেনে তুলে প্রিজন ভ্যানে নেওয়া হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গুলিস্তানের জাসদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার দুপুরের পর জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী জড়ো হন। সেখানে গোপন বৈঠক চলছে, এমন খবর ছড়িয়ে পড়লে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকসহ পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে রাখেন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডিএমপির মতিঝিল বিভাগের পুলিশ। বিপুলসংখ্যক পুলিশ সদস্য কার্যালয়ে অবস্থান নেন। বিকেল ৪টার দিকে একে একে হাতকড়া পরিয়ে অনেককে কার্যালয় থেকে বের করে আনা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। তাদের মধ্যে এক আওয়ামী লীগ নেতা গুলিস্তানের একটি ড্রেনে লুকিয়ে পড়েন। পরে পুলিশ সদস্যরা তাকে ড্রেন থেকে টেনে তুলে আটক করেন এবং প্রিজন ভ্যানে নিয়ে যান। যার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল।

এদিকে আটক ব্যক্তিদের পরে পল্টন থানায় নেয়া হয়। সেখানে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত