ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

বন্যাকবলিত মানুষের পাশে খাগড়াছড়ি জেলা পুলিশ

ছবি সংগৃহীত

বন্যাকবলিত মানুষের পাশে দাড়িয়েছে  খাগড়াছড়ি জেলা পুলিশ: দীঘিনালায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুর্গত এলাকার সাধারণ মানুষ।

এমতাবস্থায়, বন্যাকবলিত ও পানিবন্দি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের পাশে দাঁড়াতে দীঘিনালা উপজেলা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছে দীঘিনালা থানা পুলিশ।

গত বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া শতাধিক পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বন্যাকবলিত মানুষের কাছে পৌঁছাতে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার-এর নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম স্পিডবোটে নদীপথে দুর্গম এলাকা পাড়ি দিয়ে আশ্রয়কেন্দ্রে সরাসরি খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এ সময় তিনি দুর্গত মানুষের সার্বিক খোঁজখবর নেন এবং যেকোনো পরিস্থিতিতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বন্যাকবলিত মানুষের পাশে খাগড়াছড়ি জেলা পুলিশ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

বন্যাকবলিত মানুষের পাশে দাড়িয়েছে  খাগড়াছড়ি জেলা পুলিশ: দীঘিনালায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুর্গত এলাকার সাধারণ মানুষ।

এমতাবস্থায়, বন্যাকবলিত ও পানিবন্দি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের পাশে দাঁড়াতে দীঘিনালা উপজেলা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছে দীঘিনালা থানা পুলিশ।

গত বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া শতাধিক পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বন্যাকবলিত মানুষের কাছে পৌঁছাতে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার-এর নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম স্পিডবোটে নদীপথে দুর্গম এলাকা পাড়ি দিয়ে আশ্রয়কেন্দ্রে সরাসরি খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এ সময় তিনি দুর্গত মানুষের সার্বিক খোঁজখবর নেন এবং যেকোনো পরিস্থিতিতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দেন।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত