ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, কার্গোসহ আটক ১

সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু উত্তোলনের সরঞ্জাম ও একটি কার্গোসহ ইয়াছিন বৈদ্য নামে এক ব্যক্তিকে আটক করেছে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

শনিবার (১১ জুলাই) দুপুরে কপোতাক্ষ নদের চৌদ্দরশি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শ্যামনগর উপজেলার চৌদ্দরশি এলাকায় কপোতাক্ষ নদ থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ তথ্যের ভিত্তিতে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের একটি দল অভিযান চালিয়ে বালু উত্তোলনের সময় ইয়াছিন বৈদ্যকে হাতেনাতে আটক করে। এ সময় বালু উত্তোলনের সরঞ্জাম ও একটি কার্গো জব্দ করা হয়।

পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কপোতাক্ষ নদের বিভিন্ন স্থান থেকে দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীরভাঙনের ঝুঁকি বাড়ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ খান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, কার্গোসহ আটক ১

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু উত্তোলনের সরঞ্জাম ও একটি কার্গোসহ ইয়াছিন বৈদ্য নামে এক ব্যক্তিকে আটক করেছে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

শনিবার (১১ জুলাই) দুপুরে কপোতাক্ষ নদের চৌদ্দরশি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শ্যামনগর উপজেলার চৌদ্দরশি এলাকায় কপোতাক্ষ নদ থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ তথ্যের ভিত্তিতে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের একটি দল অভিযান চালিয়ে বালু উত্তোলনের সময় ইয়াছিন বৈদ্যকে হাতেনাতে আটক করে। এ সময় বালু উত্তোলনের সরঞ্জাম ও একটি কার্গো জব্দ করা হয়।

পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কপোতাক্ষ নদের বিভিন্ন স্থান থেকে দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীরভাঙনের ঝুঁকি বাড়ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ খান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত