ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

লুট হওয়া ৭৫০ কার্টন সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ১

গ্রেপ্তার আল আমিন গাজী। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে লুট হওয়া প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭৫০ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক আল আমিন গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এলাকা এবং রাতে ঢাকার সাভারে অভিযান চালিয়ে তেল উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার আল আমিন গাজীকে শনিবার (১১ জুলাই) নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ৬ জুলাই বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকার কারখানা থেকে রংপুরের উদ্দেশে একটি কাভার্ডভ্যান (সিলেট-ট ১১-০৬৫৮) ৭৫০ কার্টন সয়াবিন তেল নিয়ে রওনা হয়। তবে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে কাভার্ডভ্যান চালক আল আমিন গাজী আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার হাছান আলী বাদী হয়ে পরদিন সোনারগাঁ থানায় একটি মামলা করেন।

মামলার পর পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। এক পর্যায়ে গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের আমিনবাজার এলাকা থেকে ৭৫০ কার্টন সয়াবিন তেল এবং কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, তেলসহ কাভার্ডভ্যান নিয়ে পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। খোয়া যাওয়া সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

বিষয় : গ্রেপ্তার গাজীপুর

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

লুট হওয়া ৭৫০ কার্টন সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে লুট হওয়া প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭৫০ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক আল আমিন গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এলাকা এবং রাতে ঢাকার সাভারে অভিযান চালিয়ে তেল উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার আল আমিন গাজীকে শনিবার (১১ জুলাই) নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ৬ জুলাই বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকার কারখানা থেকে রংপুরের উদ্দেশে একটি কাভার্ডভ্যান (সিলেট-ট ১১-০৬৫৮) ৭৫০ কার্টন সয়াবিন তেল নিয়ে রওনা হয়। তবে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে কাভার্ডভ্যান চালক আল আমিন গাজী আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার হাছান আলী বাদী হয়ে পরদিন সোনারগাঁ থানায় একটি মামলা করেন।

মামলার পর পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। এক পর্যায়ে গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের আমিনবাজার এলাকা থেকে ৭৫০ কার্টন সয়াবিন তেল এবং কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, তেলসহ কাভার্ডভ্যান নিয়ে পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। খোয়া যাওয়া সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত