ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

নরসিংদীতে দুর্বৃত্তের বেধড়ক পিটুনিতে যুবকের মৃত্যু

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নরসিংদীর রায়পুরা উপজেলায় নাসির মিয়া (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান। এর আগে বুধবার রাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নাসির মিয়া ওই এলাকার ওসমান মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি বেকারিতে শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাসির জঙ্গি শিবপুর বাজারে যান। এসময় বাজারের মধ্যে কিছু লোক একত্রিত হয়ে তাকে বেধড়ক মারধর শুরু করে। পরে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. নুসরাত বলেন, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তবে কে বা কারা এই ঘটনায় জড়িত তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মো. মুজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রাত প্রায় ৮টার দিকে একদল লোকের মারধরে নাসিরের মৃত্যু হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা এতে জড়িত, তা এখনও জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বিষয় : পুলিশ হত্যা নরসিংদী গণপিটুনি

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নরসিংদীতে দুর্বৃত্তের বেধড়ক পিটুনিতে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

নরসিংদীর রায়পুরা উপজেলায় নাসির মিয়া (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান। এর আগে বুধবার রাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নাসির মিয়া ওই এলাকার ওসমান মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি বেকারিতে শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাসির জঙ্গি শিবপুর বাজারে যান। এসময় বাজারের মধ্যে কিছু লোক একত্রিত হয়ে তাকে বেধড়ক মারধর শুরু করে। পরে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. নুসরাত বলেন, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তবে কে বা কারা এই ঘটনায় জড়িত তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মো. মুজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রাত প্রায় ৮টার দিকে একদল লোকের মারধরে নাসিরের মৃত্যু হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা এতে জড়িত, তা এখনও জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত