সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যেরটেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ছাড়া বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে মইজ্জ্যেরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত চালকের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, যাত্রীর অপেক্ষায় মহাসড়কের পাশে দুটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে অটোরিকশা দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর বাসের ভেতর থেকে আহত ৫ থেকে ১০ জনকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।
কর্ণফুলী ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকার বলেন, যাত্রীর জন্য অপেক্ষমাণ সিএনজি অটোরিকশাটিকে পেছন থেকে বাসটি ধাক্কা দিলে চালক ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের এক স্বজনের সঙ্গে যোগাযোগ হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যেরটেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ছাড়া বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে মইজ্জ্যেরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত চালকের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, যাত্রীর অপেক্ষায় মহাসড়কের পাশে দুটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে অটোরিকশা দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর বাসের ভেতর থেকে আহত ৫ থেকে ১০ জনকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।
কর্ণফুলী ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকার বলেন, যাত্রীর জন্য অপেক্ষমাণ সিএনজি অটোরিকশাটিকে পেছন থেকে বাসটি ধাক্কা দিলে চালক ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের এক স্বজনের সঙ্গে যোগাযোগ হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন