ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর অটোরিকশা চালকদের হামলা

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৬ জুলাই ২০২৬ | ১২:৩৯ পিএম
| প্রিন্ট সংস্করণ

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর অটোরিকশা চালকদের হামলা

রাজবাড়ীর পাংশায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিক মো. আকাশ মাহমুদ দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী জেলা (মাল্টিমিডিয়া) রিপোর্টার এবং এনপিবি রাজবাড়ী জেলা প্রতিনিধি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কয়েকজন ইজিবাইক চালকের কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে শনিবার বিকেলে ছাত্র প্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সঙ্গে আলোচনা করতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে ইজিবাইক চালকদের একটি অংশ ছাত্র প্রতিনিধিদের ওপর হামলা চালায়। এ সময় ঘটনাটি ভিডিওতে ধারণ করতে গেলে হামলাকারীরা সাংবাদিক আকাশ মাহমুদের ওপরও হামলা চালায়। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : রাজবাড়ী

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর অটোরিকশা চালকদের হামলা

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

রাজবাড়ীর পাংশায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিক মো. আকাশ মাহমুদ দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী জেলা (মাল্টিমিডিয়া) রিপোর্টার এবং এনপিবি রাজবাড়ী জেলা প্রতিনিধি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কয়েকজন ইজিবাইক চালকের কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে শনিবার বিকেলে ছাত্র প্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সঙ্গে আলোচনা করতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে ইজিবাইক চালকদের একটি অংশ ছাত্র প্রতিনিধিদের ওপর হামলা চালায়। এ সময় ঘটনাটি ভিডিওতে ধারণ করতে গেলে হামলাকারীরা সাংবাদিক আকাশ মাহমুদের ওপরও হামলা চালায়। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত