ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অবদান রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং নারীবিদ্বেষী সব ধরনের অপতৎপরতা আইন করে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে শ্রমজীবী নারী মৈত্রীর উদ্যোগে আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থান: নারীর অধিকার ও মুক্তির গতিপথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ দাবি জানান।

সাইফুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থান নারীশক্তির অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করলেও রাষ্ট্র ও সমাজ সেই অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, শ্রমজীবী নারী, পোশাকশ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীর অংশগ্রহণেই আন্দোলন প্রকৃত গণঅভ্যুত্থানে রূপ নেয়।

তিনি বলেন, আন্দোলনের পর নারীর পোশাক, চলাফেরা ও ব্যক্তিস্বাধীনতাকে কেন্দ্র করে বিদ্বেষমূলক প্রচারণা বেড়েছে, যা গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। নারী ঘরে, কর্মস্থলে ও রাজপথে নিরাপদ না হলে সেই সমাজকে গণতান্ত্রিক বলা যায় না। তাই নারী শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং নারীর অধিকার ও মর্যাদাবিরোধী সব ধরনের অপতৎপরতা আইন করে বন্ধের আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী। আরও বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্তসহ সংগঠনের নেতারা। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে নারীর সমঅধিকার, নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিষয় : জুলাই গণঅভ্যুত্থান

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অবদান রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং নারীবিদ্বেষী সব ধরনের অপতৎপরতা আইন করে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে শ্রমজীবী নারী মৈত্রীর উদ্যোগে আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থান: নারীর অধিকার ও মুক্তির গতিপথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ দাবি জানান।

সাইফুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থান নারীশক্তির অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করলেও রাষ্ট্র ও সমাজ সেই অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, শ্রমজীবী নারী, পোশাকশ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীর অংশগ্রহণেই আন্দোলন প্রকৃত গণঅভ্যুত্থানে রূপ নেয়।

তিনি বলেন, আন্দোলনের পর নারীর পোশাক, চলাফেরা ও ব্যক্তিস্বাধীনতাকে কেন্দ্র করে বিদ্বেষমূলক প্রচারণা বেড়েছে, যা গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। নারী ঘরে, কর্মস্থলে ও রাজপথে নিরাপদ না হলে সেই সমাজকে গণতান্ত্রিক বলা যায় না। তাই নারী শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং নারীর অধিকার ও মর্যাদাবিরোধী সব ধরনের অপতৎপরতা আইন করে বন্ধের আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী। আরও বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্তসহ সংগঠনের নেতারা। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে নারীর সমঅধিকার, নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত