ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১২ নভেম্বর ২০২৬ | ০৫:২৫ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?
সংসদে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম (ফাইল ফটো)

এগার দলীয় ঐক্যের  মনোনীত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তুলে সংসদ সদস্যদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যাবে না?

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর শুরু করার সময় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় তিনি অভিযোগ করেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। এতে বাড়ির গবাদিপশু মারা গেছে।

সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, গত রাত থেকে অনেকের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। আজ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্তব্য করেছেন, সেখানে পেট্রোল বোমার কোনও আলামত পাওয়া যায়নি। অথচ তিনি নিজে পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। দুপুর পর্যন্ত সেখানে কোনও ফরেনসিক দল যায়নি। কোনও ফরেনসিক তদন্ত ছাড়াই ওসি কিভাবে বলতে পারেন, সেখানে বোমা মারা হয়নি—তা তার জানা নেই।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, গত পরশু মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা হয়েছে। ৪৮ ঘণ্টা পার হলেও এ ঘটনায় একজনকেও গ্রেফতার করা হয়নি। সারা দেশে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ককটেল বিস্ফোরণ হচ্ছে।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই সেটিকে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না। তাহলে সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে না?

নাহিদ ইসলাম আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার (১১ নভেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পক্ষে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেছেন। কিন্তু সংসদ সদস্যসহ জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সরকার তাদের নিরাপত্তা দিতে না পারলে সেটি স্পষ্ট করে জানিয়ে দেওয়া উচিত।

তিনি বলেন, যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদের পথ আমাদের দেখতে হবে।

ফ্যাসিবাদী শক্তির হামলায় তাদের পরিবার আক্রান্ত হলে অন্যদের পরিবারও আক্রান্ত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামিতার মনোভাব নিয়েও সুস্পষ্ট জবাব দাবি করেন বিরোধী দলের চিফ হুইপ।

জবাবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ গুরুতর ঘটনা। এটাকে আমি ট্রেজারি বেঞ্চকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো— এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। এটা অত্যন্ত সিরিয়াস ঘটনা এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটার ব্যাপারে প্রতিবিধান করবেন।

পরে স্পিকার বক্তব্যটিকে পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করে দিনের কার্যসূচিতে ফিরে যাওয়ার কথা জানান।

বিষয় : সংসদ সদস্য নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি- এনসিপি অগ্নিসংযোগ সংসদ অধিবেশন

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত