ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের প্রায় এক ঘণ্টা পর যান চলাচল শুরু


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১২ নভেম্বর ২০২৬ | ১২:১৫ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের প্রায় এক ঘণ্টা পর যান চলাচল শুরু
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের অবরোধের প্রায় এক ঘণ্টা পর গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের মৌচাক এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবির সদস্যরা অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে গেলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

এদিকে, শ্রমিক অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় মৌচাক ও আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকাল ১০টার দিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর যান চলাচল শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বিষয় : ঢাকা বিভাগ গাজীপুর টাঙ্গাইল মহাসড়ক

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের প্রায় এক ঘণ্টা পর যান চলাচল শুরু

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের অবরোধের প্রায় এক ঘণ্টা পর গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের মৌচাক এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবির সদস্যরা অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে গেলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

এদিকে, শ্রমিক অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় মৌচাক ও আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকাল ১০টার দিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর যান চলাচল শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত