ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

খাগড়াছড়িতে মধ্যরাতে দুই সরকারি অফিসে আগুন

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১২ নভেম্বর ২০২৬ | ০২:২৭ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খাগড়াছড়িতে মধ্যরাতে দুই সরকারি অফিসে আগুন

খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে দুটি কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করেছে পুলিশ।

খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা বলেন, রাত পৌনে তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোন পেয়ে তিনি কার্যালয়ে আসেন। তখন আগুন নেভানোর কাজ শেষ হয়েছিল। আগুনে তাঁর কার্যালয়ের ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটারসহ বিভিন্ন কাগজপত্র নষ্ট হয়েছে।

চম্পক কান্তি চাকমা আরও বলেন, পরে ইউএনও, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্যদের নিয়ে কার্যালয়ের পেছনে গিয়ে একটি কেরোসিনের বোতল ও টিন দেখা যায়। ভূমি কার্যালয়ের পেছন থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় জিডি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফারিয়া।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কায় কিসলু বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে মনে হয়েছে, সরকারি নথিপত্র পোড়ানোর উদ্দেশ্যে ভূমি কার্যালয়ের কানুনগোর নথিপত্র সংরক্ষণের কক্ষে আগুন দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথি পুড়ানোর জন্য আগুন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটাকে রাজনৈতিক নাশকতা মনে হয়নি।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে মধ্যরাতে দুই সরকারি অফিসে আগুন

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত