সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। তিন দিনের তুরস্ক সফরের দ্বিতীয় দিন সকালেই কপ-৩১ এর সম্মেলনস্থলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জলবায়ু সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি।
এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন ওআইসি মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্ট।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোর গড়ে তোলার আগে রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে।’
তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে সম্ভাবনা যাচাই করতে চাই। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় অংশীদার হিসেবে আমরা আশা করি, আপনারা এই উদ্যোগে আমাদের সহযোগিতা করবেন। আমাদের লক্ষ্য হলো, এই সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান বের করে বিষয়টিকে একটি ইতিবাচক পরিণতির দিকে নিয়ে যাওয়া।’
অন্যদিকে, প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, ‘কপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ।’
তিনি আরও বলেন, ‘পাট ও অন্যান্য পচনশীল পণ্যকে আমরা আন্তর্জাতিকভাবে তুলে ধরার চেষ্টা করছি। এ লক্ষ্যে বাংলাদেশ একটি স্টল বা প্যাভিলিয়ন স্থাপন করেছে। গতকালের বৈঠকে আমরা এ প্রস্তাবটি তুলে ধরেছি এবং তিনি বিষয়টি অত্যন্ত প্রশংসা করেছেন।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ততম সময় কাটছে। তিনি শুধু আনুষ্ঠানিক বৈঠকেই অংশ নিচ্ছেন না, পাশাপাশি অনানুষ্ঠানিকভাবেও কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। তার এসব আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক বাংলাদেশ এবং বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা আরও জোরদার করতে ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
তিন দিনের তুরস্ক সফরের দ্বিতীয় দিন সকালেই কপ-৩১ এর সম্মেলনস্থলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জলবায়ু সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি।
এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন ওআইসি মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্ট।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোর গড়ে তোলার আগে রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে।’
তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে সম্ভাবনা যাচাই করতে চাই। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় অংশীদার হিসেবে আমরা আশা করি, আপনারা এই উদ্যোগে আমাদের সহযোগিতা করবেন। আমাদের লক্ষ্য হলো, এই সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান বের করে বিষয়টিকে একটি ইতিবাচক পরিণতির দিকে নিয়ে যাওয়া।’
অন্যদিকে, প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, ‘কপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ।’
তিনি আরও বলেন, ‘পাট ও অন্যান্য পচনশীল পণ্যকে আমরা আন্তর্জাতিকভাবে তুলে ধরার চেষ্টা করছি। এ লক্ষ্যে বাংলাদেশ একটি স্টল বা প্যাভিলিয়ন স্থাপন করেছে। গতকালের বৈঠকে আমরা এ প্রস্তাবটি তুলে ধরেছি এবং তিনি বিষয়টি অত্যন্ত প্রশংসা করেছেন।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ততম সময় কাটছে। তিনি শুধু আনুষ্ঠানিক বৈঠকেই অংশ নিচ্ছেন না, পাশাপাশি অনানুষ্ঠানিকভাবেও কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। তার এসব আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক বাংলাদেশ এবং বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা আরও জোরদার করতে ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন