ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

রোহিঙ্গা সংকট মূল্যায়নে বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১১ নভেম্বর ২০২৬ | ১০:৫০ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রোহিঙ্গা সংকট মূল্যায়নে বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি
রোহিঙ্গা শিবিরে শিশু ও পরিবারের সদস্যরা চলাচল করছে, আশ্রয় কেন্দ্রের অবস্থা ও জীবনযাত্রার চিত্র।

রোহিঙ্গা শিবিরে শিশু ও পরিবারের সদস্যরা চলাচল করছে, আশ্রয় কেন্দ্রের অবস্থা ও জীবনযাত্রার চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিয়ানমারের চলমান মানবাধিকার পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকটের প্রভাব সরেজমিনে পর্যবেক্ষণ করতে আজ বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই কারি। সাত দিনের সফরে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

সফরকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি, দেশটির অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক অবস্থা পর্যালোচনা করবেন কেলি ই কারি। একই সঙ্গে সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের এই বিশেষ র‌্যাপোর্টিয়ার আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তার সফরের ব্যবস্থা করতে তারা প্রস্তুত নয়। এ কারণে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকটের প্রভাব সম্পর্কে ধারণা নিতে বাংলাদেশ সফরের উদ্যোগ নিয়েছেন তিনি।

বাংলাদেশে অবস্থানকালে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তি এবং নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন কেলি ই কারি। ঢাকায় বিভিন্ন পর্যায়ে আলোচনার পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করবেন তিনি।

সফর শেষে আগামী ১৮ নভেম্বর সংবাদ সম্মেলনে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও প্রাথমিক মূল্যায়ন তুলে ধরবেন জাতিসংঘের এই বিশেষ র‌্যাপোর্টিয়ার।

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কেলি ই কারির পরবর্তী প্রতিবেদন আগামী ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে উপস্থাপনের কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকট মূল্যায়নে বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত