সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। রাজবাড়ীর পাংশায় যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাবা-মা, বোন ও ভাবিকে মারধর করেছে দুর্বৃত্তরা। এতে চারজন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সাংবাদিক অমিত হাসান রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুন।
পরিবারের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা পরিচয় দেওয়া আবদার জেলের নেতৃত্বে তার ছেলে তুর্কি, হৃদয়সহ ২০ থেকে ৩০ জনের একটি দল ওই বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা পরিবারের সদস্যদের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার ভয় দেখায়। পাশাপাশি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেয়। পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পরিবারের সদস্যদের মারধর করে তারা।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাড়ির টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে। হামলার পর বাড়ির বাইরে গিয়ে ফাঁকা গুলিও ছোড়ে দুর্বৃত্তরা।
সাংবাদিকের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস বলেন, স্থানীয় বিএনপির নামধারী সন্ত্রাসীরা বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছে। তারা বাড়ির বাইরে গিয়ে ফাঁকা গুলিও ছুড়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।
হামলার বিষয়টি নিশ্চিত করে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বুধবার সকালে যুগান্তরকে বলেন, খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। ঘটনার তদন্ত চলছে। তবে হামলার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
রাজবাড়ীর পাংশায় যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাবা-মা, বোন ও ভাবিকে মারধর করেছে দুর্বৃত্তরা। এতে চারজন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সাংবাদিক অমিত হাসান রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুন।
পরিবারের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা পরিচয় দেওয়া আবদার জেলের নেতৃত্বে তার ছেলে তুর্কি, হৃদয়সহ ২০ থেকে ৩০ জনের একটি দল ওই বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা পরিবারের সদস্যদের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার ভয় দেখায়। পাশাপাশি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেয়। পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পরিবারের সদস্যদের মারধর করে তারা।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাড়ির টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে। হামলার পর বাড়ির বাইরে গিয়ে ফাঁকা গুলিও ছোড়ে দুর্বৃত্তরা।
সাংবাদিকের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস বলেন, স্থানীয় বিএনপির নামধারী সন্ত্রাসীরা বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছে। তারা বাড়ির বাইরে গিয়ে ফাঁকা গুলিও ছুড়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।
হামলার বিষয়টি নিশ্চিত করে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বুধবার সকালে যুগান্তরকে বলেন, খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। ঘটনার তদন্ত চলছে। তবে হামলার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

আপনার মতামত লিখুন