ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

খাগড়াছড়ির গুইমারায় বড়পিলাক ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগের বিভিন্ন নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় গুইমারা উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুইমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, জেলা পরিষদের সদস্য এবং গুইমারা উপজেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু।

এ সময় গুইমারা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল থেকে বড়পিলাক ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানানো হয় এবং এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে হুশিয়ারি দেন নেতাকর্মীরা।

বক্তারা বলেন, যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে, সাধারণ মানুষের জানমাল ও প্রতিষ্ঠানে হামলা চালাবে, তাদের কঠোর আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা

বাহিনীকে এ বিষয়ে আরও কঠোর ও সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

খাগড়াছড়ির গুইমারায় বড়পিলাক ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগের বিভিন্ন নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় গুইমারা উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুইমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, জেলা পরিষদের সদস্য এবং গুইমারা উপজেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু।

এ সময় গুইমারা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল থেকে বড়পিলাক ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানানো হয় এবং এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে হুশিয়ারি দেন নেতাকর্মীরা।

বক্তারা বলেন, যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে, সাধারণ মানুষের জানমাল ও প্রতিষ্ঠানে হামলা চালাবে, তাদের কঠোর আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা

বাহিনীকে এ বিষয়ে আরও কঠোর ও সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তারা।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত