ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

নেত্রকোনায় ফের গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১০ নভেম্বর ২০২৬ | ০৭:৫৪ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নেত্রকোনায় ফের গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন
গ্রামীণ ব্যাংকের আমতলা শাখায় পেট্রল ঢেলে আগুন। ছবি: ভিডিও থেকে নেওয়া

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের আমতলা শাখায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রায় ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি সীমানাপ্রাচীর টপকে ব্যাংক কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। পরে গ্রিলের দরজার সামনে বোতল থেকে পেট্রল ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান।

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আব্দুল হান্নান জানান, ভোরে সীমানাপ্রাচীর টপকে এক ব্যক্তি ব্যাংকের সামনের দরজার বাইরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। বিষয়টি টের পেয়ে কার্যালয়ে থাকা নৈশপ্রহরী দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও সামনের সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে এবং গ্রিলে আগুনের দাগ পড়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন দীর্ঘস্থায়ী না হওয়ায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু সামনের একটি সাইনবোর্ড পুড়েছে এবং গ্রিলে সামান্য আগুনের দাগ পড়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ অক্টোবর নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া বাজারে গ্রামীণ ব্যাংকের মৌগাতি শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় কার্যালয়ের একটি কক্ষে থাকা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে যায়।

বিষয় : আগুন নেত্রকোনা ময়মনসিংহ বিভাগ দুর্বৃত্ত গ্রামীণ ব্যাংক

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


নেত্রকোনায় ফের গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের আমতলা শাখায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রায় ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি সীমানাপ্রাচীর টপকে ব্যাংক কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। পরে গ্রিলের দরজার সামনে বোতল থেকে পেট্রল ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান।

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আব্দুল হান্নান জানান, ভোরে সীমানাপ্রাচীর টপকে এক ব্যক্তি ব্যাংকের সামনের দরজার বাইরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। বিষয়টি টের পেয়ে কার্যালয়ে থাকা নৈশপ্রহরী দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও সামনের সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে এবং গ্রিলে আগুনের দাগ পড়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন দীর্ঘস্থায়ী না হওয়ায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু সামনের একটি সাইনবোর্ড পুড়েছে এবং গ্রিলে সামান্য আগুনের দাগ পড়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ অক্টোবর নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া বাজারে গ্রামীণ ব্যাংকের মৌগাতি শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় কার্যালয়ের একটি কক্ষে থাকা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে যায়।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত