সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামি, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ত্রাসবিরোধী মামলায় ২ জন, বৈষম্যবিরোধী মামলায় ২ জন, মাদকসেবী ১২ জন এবং নিয়মিত মামলায় ২ জনসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ১২ মাদকসেবীর মধ্যে রয়েছেন-সুকুরদী এলাকার রমজান (৩৮), গোহাট্টা এলাকার মারুফ হাসান (২২), আষাড়িয়ারচর এলাকার আবু হানিফ (২৪), ইসলামপুর এলাকার রাব্বি (২১), নেত্রকোনার পূর্বধলা এলাকার শিমুল (২১), গোহাট্টা এলাকার রুবেল (৩৮), নুনেরটেকের রিফাত (১৯), হাবিবপুরের মেহেদী হাসান (২২), টানপাড়া এলাকার শাহিন ভূইয়া (২৫), প্রভাকরদী মীরেরবাগ এলাকার আমজাদ (৩৫), সনমান্দি পশ্চিমপাড়া এলাকার ইমন মিয়া (১৯) এবং অর্জুনদী (আমিনপুর) এলাকার ইমন (২৭)।
পুলিশের তথ্য অনুযায়ী, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন জামপুর ইউনিয়নের সিংলাব এলাকার সাগর (২৮) ও পাকুন্ডা এলাকার শাহরিয়ার ইমন ভূইয়া (৪৩)। পুলিশের দাবি, সাগর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী ছাত্রলীগের জামপুর ইউনিয়নের সক্রিয় সদস্য এবং শাহরিয়ার ইমন ভূইয়া একই সংগঠনের জামপুর ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী ছিলেন।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকার মোঃ আসাদ সরকার (৪৯) এবং মোগড়াপাড়া ইউনিয়নের কাফুরদী এলাকার মোঃ মাহাবুব উল্লাহ ওরফে রাজিব (৪৪)। পুলিশের দাবি, আসাদ সরকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পিরোজপুর ইউনিয়নের সক্রিয় সদস্য এবং মাহাবুব উল্লাহ ওরফে রাজিব আওয়ামী যুবলীগের মোগড়াপাড়া ইউনিয়নের সহসভাপতি ছিলেন। এ ছাড়া নিয়মিত মামলায় দরগাহবাড়ি এলাকার হামিদ মিয়া (৩৮) ও কোবাগা এলাকার শান্ত মিয়া (২২)কে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বিষয় : গ্রেফতার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামি, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ত্রাসবিরোধী মামলায় ২ জন, বৈষম্যবিরোধী মামলায় ২ জন, মাদকসেবী ১২ জন এবং নিয়মিত মামলায় ২ জনসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ১২ মাদকসেবীর মধ্যে রয়েছেন-সুকুরদী এলাকার রমজান (৩৮), গোহাট্টা এলাকার মারুফ হাসান (২২), আষাড়িয়ারচর এলাকার আবু হানিফ (২৪), ইসলামপুর এলাকার রাব্বি (২১), নেত্রকোনার পূর্বধলা এলাকার শিমুল (২১), গোহাট্টা এলাকার রুবেল (৩৮), নুনেরটেকের রিফাত (১৯), হাবিবপুরের মেহেদী হাসান (২২), টানপাড়া এলাকার শাহিন ভূইয়া (২৫), প্রভাকরদী মীরেরবাগ এলাকার আমজাদ (৩৫), সনমান্দি পশ্চিমপাড়া এলাকার ইমন মিয়া (১৯) এবং অর্জুনদী (আমিনপুর) এলাকার ইমন (২৭)।
পুলিশের তথ্য অনুযায়ী, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন জামপুর ইউনিয়নের সিংলাব এলাকার সাগর (২৮) ও পাকুন্ডা এলাকার শাহরিয়ার ইমন ভূইয়া (৪৩)। পুলিশের দাবি, সাগর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী ছাত্রলীগের জামপুর ইউনিয়নের সক্রিয় সদস্য এবং শাহরিয়ার ইমন ভূইয়া একই সংগঠনের জামপুর ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী ছিলেন।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকার মোঃ আসাদ সরকার (৪৯) এবং মোগড়াপাড়া ইউনিয়নের কাফুরদী এলাকার মোঃ মাহাবুব উল্লাহ ওরফে রাজিব (৪৪)। পুলিশের দাবি, আসাদ সরকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পিরোজপুর ইউনিয়নের সক্রিয় সদস্য এবং মাহাবুব উল্লাহ ওরফে রাজিব আওয়ামী যুবলীগের মোগড়াপাড়া ইউনিয়নের সহসভাপতি ছিলেন। এ ছাড়া নিয়মিত মামলায় দরগাহবাড়ি এলাকার হামিদ মিয়া (৩৮) ও কোবাগা এলাকার শান্ত মিয়া (২২)কে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন