ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ফেনীর লালপুল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল। ছবি: সংগৃহীত

ফেনীর লালপুল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩১ জুলাই) সকালে ফেনী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। 

এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মিছিলটির নেতৃত্ব দেন ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় সংক্ষিপ্ত সময় অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন। পরে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আশপাশের দোকানদার ও স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : ছাত্রলীগ ফেনী

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ফেনীর লালপুল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩১ জুলাই) সকালে ফেনী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। 

এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মিছিলটির নেতৃত্ব দেন ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় সংক্ষিপ্ত সময় অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন। পরে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আশপাশের দোকানদার ও স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত