ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

ময়মনসিংহে বহুতল ভবনে আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

আগুন লেগে ক্ষতিগ্রস্ত বহুতল ভবন।

ময়মনসিংহে বহুতল ভবনে আগুন লেগে ধোঁয়ায় দমবন্ধ হয়ে ময়মুনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে নগরীর গাঙ্গিনারপাড় এলাকার রামবাবু রোডের নুরজাহান ভিলায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা ময়মুনা বেগম জেলার মুক্তাগাছা উপজেলার খিলবাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন বলেন, সকাল ১০টার দিকে নুরজাহান ভিলার নিচ তলার সিঁড়ির নিচে আগুন লাগে। এ সময় ময়মুনা বেগম ভবনের চতুর্থ তলায় অতিরিক্ত ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে লুটিয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, নুরজাহান ভিলার নিচতলায় সিঁড়ির নিচে একটি মোটরসাইকেলে আগুন লাগে। দ্রুতই আগুন ওপর তলায় ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে ভবনে থাকা সবাই পঞ্চম তলায় উঠে যায়। তবে বৃদ্ধা ময়মুনা চতুর্থ তলায় উঠতেই ধোঁয়ায় দমবন্ধ হয়ে লুটিয়ে পড়েন। এ ঘটনায় দুটি মোটরসাইকেল পুড়ে গেছে।

অভিযোগ উঠেছে, নুরজাহান ভিলায় আগে থেকেই বিদ্যুৎ সংযোগে ত্রুটি ছিল। ভবনে থাকা লোকজন বিদ্যুৎ বিভাগে লিখিত ও মৌখিক অভিযোগও দিয়েছেন। কিন্তু বিদ্যুৎ বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি। তাই আজ এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে দাবি স্থানীয়দের।

তবে অভিযোগ অস্বীকার করে ময়মনসিংহ দক্ষিণ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সুব্রত রায় বলেন, ওই ভবন থেকে এমন কোনো অভিযোগ পাইনি। অতিরিক্ত লোডের কারণে মিটারে আগুন লেগে ঘটনাটি ঘটতে পারে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাফায়েত হোসেন বলেন, অগ্নিকাণ্ডে এক বৃদ্ধা মারা গেছেন। তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় : জেলার খবর মৃত্যু ময়মনসিংহ বিভাগ অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস চিকিৎসক

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহে বহুতল ভবনে আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

ময়মনসিংহে বহুতল ভবনে আগুন লেগে ধোঁয়ায় দমবন্ধ হয়ে ময়মুনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে নগরীর গাঙ্গিনারপাড় এলাকার রামবাবু রোডের নুরজাহান ভিলায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা ময়মুনা বেগম জেলার মুক্তাগাছা উপজেলার খিলবাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন বলেন, সকাল ১০টার দিকে নুরজাহান ভিলার নিচ তলার সিঁড়ির নিচে আগুন লাগে। এ সময় ময়মুনা বেগম ভবনের চতুর্থ তলায় অতিরিক্ত ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে লুটিয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, নুরজাহান ভিলার নিচতলায় সিঁড়ির নিচে একটি মোটরসাইকেলে আগুন লাগে। দ্রুতই আগুন ওপর তলায় ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে ভবনে থাকা সবাই পঞ্চম তলায় উঠে যায়। তবে বৃদ্ধা ময়মুনা চতুর্থ তলায় উঠতেই ধোঁয়ায় দমবন্ধ হয়ে লুটিয়ে পড়েন। এ ঘটনায় দুটি মোটরসাইকেল পুড়ে গেছে।

অভিযোগ উঠেছে, নুরজাহান ভিলায় আগে থেকেই বিদ্যুৎ সংযোগে ত্রুটি ছিল। ভবনে থাকা লোকজন বিদ্যুৎ বিভাগে লিখিত ও মৌখিক অভিযোগও দিয়েছেন। কিন্তু বিদ্যুৎ বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি। তাই আজ এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে দাবি স্থানীয়দের।

তবে অভিযোগ অস্বীকার করে ময়মনসিংহ দক্ষিণ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সুব্রত রায় বলেন, ওই ভবন থেকে এমন কোনো অভিযোগ পাইনি। অতিরিক্ত লোডের কারণে মিটারে আগুন লেগে ঘটনাটি ঘটতে পারে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাফায়েত হোসেন বলেন, অগ্নিকাণ্ডে এক বৃদ্ধা মারা গেছেন। তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত