ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

এলএনজি সরবরাহ বাড়ছে, গ্যাস সংকটও কাটছে

এলএনজি সরবরাহ বাড়ছে, গ্যাস সংকটও কাটছে
ফাইল ছবি

টানা ১৫ দিনের ভোগান্তির পর সাগরে ভাসমান এলএনজি টার্মিনালের মেরামত সম্পন্ন হয়েছে। ফলে সোমবার রাত থেকে এলএনজি সরবরাহর ধীরে ধীরে বাড়ছে। সদ্য মেরামত হওয়া টার্মিনালটি থেকে বর্তমানে ২০০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ হচ্ছে, সন্ধ্যা নাগাদ তার ৩০০ মিলিয়ন ঘন ফুট ছাড়িয়ে যাবে।

এলএনজি টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি আরপিজিসিএলের এলএনজি শাখার কর্মকর্তা প্রকৌশলী কে.এম. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যা নাগাদ দুটি এলএনজি টার্মিনাল থেকে ৮০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ হবে।

গত ২১ জুলাই এক্সিলারেট এনার্জি এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনার পর দৈনিক সরবরাহ ৫০০ মিলিয়ন ঘন ফুটে নেমে এসেছিল। ফলে জাতীয় সঞ্চালন লাইনের সরবরাহ কমে ২১০০ মিলিয়ন ঘনফুটে নেমেছিল। গ্যাস সংকটের কারণে বাসা-বাড়ি, যানবাহন, শিল্প কারখানা সর্বত্র অচল অবস্থা সৃষ্টি হয়েছিল।

আরপিজিসিএলের কর্মকর্তারা জানান, আগামী ১৫ আগস্ট পর্যন্ত সরবরাহ লাইনে এলএনজি কার্গোর কোনো সংকট নেই। ফলে নতুন করে গ্যাস সংকট শুরু হওয়ার কোনো আশঙ্কা নেই।

এদিকে এলএনজি সরবরাহ বৃদ্ধির পর জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ বেড়ে ২৪০০ মিলিয়ন ঘনফুট অতিক্রম করেছে বলে পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছে। দেশের দৈনিক চাহিদা ৩৮০০ মিলিয়ন ঘনফুট, এলএনজি সরবরাহ ব্যবস্থা সচল হওয়ার পরেও আরও এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট থেকে যাচ্ছে।

এফএসআরইউ বন্ধের পর শিল্প কারখানার উৎপাদন মারাত্মকভাবে ধস নেমেছে। গ্যাস সংকটের পাশাপাশি বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে তারা। বেশির ভাগ প্রতিষ্ঠান পরিসর ছোট করে আংশিক উৎপাদন চালিয়ে যাচ্ছে। গাজীপুর এলাকায় বিপুলসংখ্যক শিল্পকারখানা ৫ আগস্ট সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৪দিন ছুটি ঘোষণা করেছে বলে জানা গেছে। এতে উৎপাদন ও সরবরাহ চেইনে মারাত্মক প্রভাব পড়লেও গ্যাস ও বিদ্যুৎ না থাকায় বাধ্য হয়ে ছুটি ঘোষণা বলে জানিয়েছেন শিল্প মালিকেরা।

এক সময়ে দেশীয় গ্যাস ফিল্ডগুলো থেকে দৈনিক ২৮০০ মিলিয়নের মতো গ্যাস উৎপাদিত হলেও এখন ১৬৩৮ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। মজুত কমে যাওয়ায় প্রতিনিয়ত কমে আসছে উৎপাদন। ঘাটতি সামাল দিতে ২০১৮ সালে এলএনজি আমদানি শুরু করা হয়। এ জন্য দু’টি এফএসআরইউ স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে সর্বোচ্চ ১১শ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব। একটি বন্ধ থাকায় প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট কমে গেছে।

বিষয় : এলএনজি গ্যাস তিতাস গ্যাস এলপি গ্যাস পেট্রোবাংলা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

এলএনজি সরবরাহ বাড়ছে, গ্যাস সংকটও কাটছে

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত