ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

হামের উপসর্গে মৃত্যু আরও ৬, মোট ৮৬০

হামের উপসর্গে মৃত্যু আরও ৬, মোট ৮৬০
ফাইল ছবি

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন ঢাকা বিভাগে এবং দুজন সিলেট বিভাগে মারা গেছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৭৬৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬০ জনে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৩৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর রয়েছে সিলেট বিভাগ, যেখানে মারা গেছে ১১৭ জন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৯১, ময়মনসিংহে ৭১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, খুলনায় ৩২ এবং রংপুর বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৭৩৩ জন চিকিৎসা নিতে যায়। তাদের মধ্যে ৬৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভাগভিত্তিক ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২২৭ জন, চট্টগ্রামে ২১১ জন, সিলেটে ৭৪ জন, বরিশালে ৫৬ জন, ময়মনসিংহে ৩৩ জন, খুলনায় ১৮ জন, রাজশাহীতে ১৬ জন এবং রংপুর বিভাগে ১০ জন রয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন হাসপাতালে গেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।

এদিকে গত এক দিনে আরও ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

বিষয় : মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর হাম উপসর্গ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে মৃত্যু আরও ৬, মোট ৮৬০

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন ঢাকা বিভাগে এবং দুজন সিলেট বিভাগে মারা গেছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৭৬৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬০ জনে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৩৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর রয়েছে সিলেট বিভাগ, যেখানে মারা গেছে ১১৭ জন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৯১, ময়মনসিংহে ৭১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, খুলনায় ৩২ এবং রংপুর বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৭৩৩ জন চিকিৎসা নিতে যায়। তাদের মধ্যে ৬৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভাগভিত্তিক ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২২৭ জন, চট্টগ্রামে ২১১ জন, সিলেটে ৭৪ জন, বরিশালে ৫৬ জন, ময়মনসিংহে ৩৩ জন, খুলনায় ১৮ জন, রাজশাহীতে ১৬ জন এবং রংপুর বিভাগে ১০ জন রয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন হাসপাতালে গেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।

এদিকে গত এক দিনে আরও ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত