সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদের দু’টি মনোনয়নপত্র পেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, ‘মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে।’
সচিব আখতার আহমেদ আরও বলেন, ‘আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। সংসদ সচিবালয় থেকে তাদের একজন প্রতিনিধি থাকবেন। তারা প্রার্থীদের স্বাক্ষর যাচাই করবেন।’
অলি আহমদের দুটি মনোনয়নপত্রের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘এটা তো আমাদের বিষয় না। আমরা বাছাই করব। প্রথমটা যদি বাতিল হয়, তখন দ্বিতীয়টা বাছাই করব।’
তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। এবার ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে।
১১ দলীয় নির্বাচনী ঐক্য পক্ষে দ্বিতীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। এ সময় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য কামাল হোসেন। বৃহস্পতিবার দুপুরে বিএনপির মনোনয়ন জমা দেওয়া শেষে অলি আহমেদের দ্বিতীয় মনোনয়নপত্র জমা দেন তারা। তাতে প্রস্তাবক ছিলেন এনসিপির মাহমুদা মিতু ও সমর্থক ছিলেন জামায়াতের আবদুল বাতেন।
এর আগে সকালে অলি আহমেদের পক্ষে প্রথম মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা। তাতে প্রস্তাবক ছিলেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও সমর্থক ছিলেন এনসিপির আবদুল্লাহ আল আমিন।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদের দু’টি মনোনয়নপত্র পেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, ‘মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে।’
সচিব আখতার আহমেদ আরও বলেন, ‘আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। সংসদ সচিবালয় থেকে তাদের একজন প্রতিনিধি থাকবেন। তারা প্রার্থীদের স্বাক্ষর যাচাই করবেন।’
অলি আহমদের দুটি মনোনয়নপত্রের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘এটা তো আমাদের বিষয় না। আমরা বাছাই করব। প্রথমটা যদি বাতিল হয়, তখন দ্বিতীয়টা বাছাই করব।’
তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। এবার ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে।
১১ দলীয় নির্বাচনী ঐক্য পক্ষে দ্বিতীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। এ সময় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য কামাল হোসেন। বৃহস্পতিবার দুপুরে বিএনপির মনোনয়ন জমা দেওয়া শেষে অলি আহমেদের দ্বিতীয় মনোনয়নপত্র জমা দেন তারা। তাতে প্রস্তাবক ছিলেন এনসিপির মাহমুদা মিতু ও সমর্থক ছিলেন জামায়াতের আবদুল বাতেন।
এর আগে সকালে অলি আহমেদের পক্ষে প্রথম মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা। তাতে প্রস্তাবক ছিলেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও সমর্থক ছিলেন এনসিপির আবদুল্লাহ আল আমিন।

আপনার মতামত লিখুন