ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

জাতিসংঘের আসন্ন বৈশ্বিক জলবায়ু সম্মেলনে (কপ৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় এক বৈঠকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের (সিএফএম) ২৩তম বিশেষ অধিবেশনের ফাঁকে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ওই আলোচনাকালেই তিনি বাংলাদেশের সরকারপ্রধানের আসন্ন তুরস্ক সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেন।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা সমসাময়িক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি, বিশেষ করে অর্থনীতি ও প্রতিরক্ষা খাতের পারস্পরিক সহযোগিতা নিয়ে উভয় পক্ষ গভীর সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এই অংশীদারত্ব আরও বিস্তৃত করে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় প্রতিনিধি একমত হন।

উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বার্ষিক বৈশ্বিক সম্মেলন ‘কপ৩১’ আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে এবারের সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা রোধ ও জলবায়ুর ক্ষতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

জাতিসংঘের আসন্ন বৈশ্বিক জলবায়ু সম্মেলনে (কপ৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় এক বৈঠকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের (সিএফএম) ২৩তম বিশেষ অধিবেশনের ফাঁকে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ওই আলোচনাকালেই তিনি বাংলাদেশের সরকারপ্রধানের আসন্ন তুরস্ক সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেন।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা সমসাময়িক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি, বিশেষ করে অর্থনীতি ও প্রতিরক্ষা খাতের পারস্পরিক সহযোগিতা নিয়ে উভয় পক্ষ গভীর সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এই অংশীদারত্ব আরও বিস্তৃত করে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় প্রতিনিধি একমত হন।

উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বার্ষিক বৈশ্বিক সম্মেলন ‘কপ৩১’ আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে এবারের সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা রোধ ও জলবায়ুর ক্ষতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত