ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

হানিট্র্যাপ চক্রের চার সদস্য গ্রেপ্তার, শিক্ষককে জিম্মি করে টাকা ও চেক নেওয়ার অভিযোগ

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৯ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হানিট্র্যাপ চক্রের চার সদস্য গ্রেপ্তার, শিক্ষককে জিম্মি করে টাকা ও চেক নেওয়ার অভিযোগ
কথিত হানিট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

নওগাঁয় পরিচিত এক স্কুলশিক্ষককে বাসায় ডেকে নিয়ে মারধরের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়া, ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর এবং দুই লাখ টাকার চেক হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ কথিত হানিট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ মিডিয়া সেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার চামেলী আক্তার মিলি (৪৫), আত্রাই উপজেলার বেড়াহাসন এলাকার রাকিব হাসান (২৯), বদলগাছী উপজেলার নিহনপুর এলাকার সোহরাব হোসেন (২৬) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নাঈম হোসেন (২৫)।

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী শিক্ষক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষক। গ্রেপ্তার চামেলী আক্তার মিলির সঙ্গে আগে থেকেই মোবাইল ফোনে তার যোগাযোগ ছিল। সেই সুবাদে গত ২৫ আগস্ট বিকেলে জরুরি কথা আছে বলে ওই শিক্ষককে নওগাঁ শহরে নিজের বাসায় ডেকে নেন মিলি।

শিক্ষক বাসায় পৌঁছানোর পর সেখানে আগে থেকে অবস্থান করা চক্রের অন্য সদস্যরা তাকে ঘেরাও করে মারধরের ভয় দেখান। একপর্যায়ে তার কাছে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে জিম্মি করে ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া এবং দুই লাখ টাকার একটি চেকে স্বাক্ষর করিয়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষক থানায় লিখিত অভিযোগ করেন। এরপর তদন্তে নামে পুলিশ। প্রায় এক সপ্তাহের অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক স্বাক্ষর নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও দুই লাখ টাকার চেকটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তউপজেলাভিত্তিক একটি সক্রিয় ব্ল্যাকমেলার চক্রের সদস্য। তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে টার্গেট করা ব্যক্তিদের নির্জন স্থানে ডেকে আনতেন। এরপর ছবি তোলা, মারধরের হুমকি কিংবা সম্মানহানির ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিষয় : গ্রেপ্তার পুলিশ শিক্ষক রাজশাহী বিভাগ নওগাঁ জয়পুরহাট বিদ্যালয়

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হানিট্র্যাপ চক্রের চার সদস্য গ্রেপ্তার, শিক্ষককে জিম্মি করে টাকা ও চেক নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁয় পরিচিত এক স্কুলশিক্ষককে বাসায় ডেকে নিয়ে মারধরের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়া, ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর এবং দুই লাখ টাকার চেক হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ কথিত হানিট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ মিডিয়া সেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার চামেলী আক্তার মিলি (৪৫), আত্রাই উপজেলার বেড়াহাসন এলাকার রাকিব হাসান (২৯), বদলগাছী উপজেলার নিহনপুর এলাকার সোহরাব হোসেন (২৬) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নাঈম হোসেন (২৫)।

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী শিক্ষক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষক। গ্রেপ্তার চামেলী আক্তার মিলির সঙ্গে আগে থেকেই মোবাইল ফোনে তার যোগাযোগ ছিল। সেই সুবাদে গত ২৫ আগস্ট বিকেলে জরুরি কথা আছে বলে ওই শিক্ষককে নওগাঁ শহরে নিজের বাসায় ডেকে নেন মিলি।

শিক্ষক বাসায় পৌঁছানোর পর সেখানে আগে থেকে অবস্থান করা চক্রের অন্য সদস্যরা তাকে ঘেরাও করে মারধরের ভয় দেখান। একপর্যায়ে তার কাছে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে জিম্মি করে ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া এবং দুই লাখ টাকার একটি চেকে স্বাক্ষর করিয়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষক থানায় লিখিত অভিযোগ করেন। এরপর তদন্তে নামে পুলিশ। প্রায় এক সপ্তাহের অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক স্বাক্ষর নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও দুই লাখ টাকার চেকটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তউপজেলাভিত্তিক একটি সক্রিয় ব্ল্যাকমেলার চক্রের সদস্য। তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে টার্গেট করা ব্যক্তিদের নির্জন স্থানে ডেকে আনতেন। এরপর ছবি তোলা, মারধরের হুমকি কিংবা সম্মানহানির ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত