ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

এক গুদামে মিলল সাড়ে ১৫ হাজার লিটার তেল

প্রকাশ ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০২ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এক গুদামে মিলল সাড়ে ১৫ হাজার লিটার তেল

বাগেরহাটের মোংলায় এক মুদি দোকানির গুদাম থেকে ১৫ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গোপনে তথ্য পেয়ে গতকাল শনিবার দুপুরে মোংলা পৌরসভার প্রধান বাজারে অবস্থিত মেসার্স শোভা স্টোর গুদাম থেকে এসব জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিপুল পরিমাণ সয়াবিন তেল চোরাচালানের মাধ্যমে মজুত করা হয়েছিল।

কোস্টগার্ড কর্মকর্তাদের ভাষ্য, মেসার্স শোভা স্টোরের মালিক সবুর তালুকদার তার গুদামে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করে রেখেছেন বলে গোপনে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে পরিচালিত অভিযানে গুদামে ৭৮ ব্যারেলে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল পাওয়া যায়। এসব অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অপরিশোধিত সয়াবিন তেলের সঙ্গে নানা উপাদান মিশিয়ে বাজারজাত করে আসছিলেন ব্যবসায়ী সবুর তালুকদার। তবে তিনি এসব অস্বীকার করেন। যদিও বেশ কিছুদিন আগে তার গুদামে অভিযান চালিয়ে ভোজ্যতেল জব্দ করেছিল র‍্যাব। তখন তাকে জরিমানাও করা হয়েছিল।

অভিযানের সময় কোস্টগার্ডের সঙ্গে পুলিশ ও এনএসআই কর্মকর্তারাও অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড সবুর তালুকদারের গুদাম থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৭৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে। এই তেল পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ বিষয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে থানায় মামলা করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

বিষয় : জব্দ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

এক গুদামে মিলল সাড়ে ১৫ হাজার লিটার তেল

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাগেরহাটের মোংলায় এক মুদি দোকানির গুদাম থেকে ১৫ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গোপনে তথ্য পেয়ে গতকাল শনিবার দুপুরে মোংলা পৌরসভার প্রধান বাজারে অবস্থিত মেসার্স শোভা স্টোর গুদাম থেকে এসব জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিপুল পরিমাণ সয়াবিন তেল চোরাচালানের মাধ্যমে মজুত করা হয়েছিল।

কোস্টগার্ড কর্মকর্তাদের ভাষ্য, মেসার্স শোভা স্টোরের মালিক সবুর তালুকদার তার গুদামে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করে রেখেছেন বলে গোপনে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে পরিচালিত অভিযানে গুদামে ৭৮ ব্যারেলে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল পাওয়া যায়। এসব অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অপরিশোধিত সয়াবিন তেলের সঙ্গে নানা উপাদান মিশিয়ে বাজারজাত করে আসছিলেন ব্যবসায়ী সবুর তালুকদার। তবে তিনি এসব অস্বীকার করেন। যদিও বেশ কিছুদিন আগে তার গুদামে অভিযান চালিয়ে ভোজ্যতেল জব্দ করেছিল র‍্যাব। তখন তাকে জরিমানাও করা হয়েছিল।

অভিযানের সময় কোস্টগার্ডের সঙ্গে পুলিশ ও এনএসআই কর্মকর্তারাও অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড সবুর তালুকদারের গুদাম থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৭৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে। এই তেল পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ বিষয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে থানায় মামলা করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত