ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

বাঘায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেপ্তার

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:৪৯ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাঘায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেপ্তার

রাজশাহীর বাঘা উপজেলা থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ডসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে আলাইপুর নাপিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রাজশাহীর ডিবি পুলিশ।

গ্রেপ্তার রোজিনা খাতুন (৪৫) একই এলাকার রুবেল হোসেনের স্ত্রী।

রাজশাহীর পুলিশ সুপার মামুন অর রশিদ জানিয়েছেন, বাঘা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা আলাইপুর (নাপিতপাড়া) গ্রামের রোজিনা খাতুনের বাড়িতে অভিযান চালান। অভিযানে রোজিনা খাতুনের বসতঘর তল্লাশি করে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র, তিনটি খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় রোজিনা খাতুনকে গ্রেপ্তার করা হয়। তবে অপর অভিযুক্ত রুবেল হোসেন (৪৮) কৌশলে পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, রোজিনা খাতুনের বিরুদ্ধে বাঘা থানায় একটি এবং পলাতক রুবেল হোসেনের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ১৩টি, নরসিংদী জেলায় ১টি এবং কুষ্টিয়ায় ১টি মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাঘায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজশাহীর বাঘা উপজেলা থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ডসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে আলাইপুর নাপিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রাজশাহীর ডিবি পুলিশ।

গ্রেপ্তার রোজিনা খাতুন (৪৫) একই এলাকার রুবেল হোসেনের স্ত্রী।

রাজশাহীর পুলিশ সুপার মামুন অর রশিদ জানিয়েছেন, বাঘা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা আলাইপুর (নাপিতপাড়া) গ্রামের রোজিনা খাতুনের বাড়িতে অভিযান চালান। অভিযানে রোজিনা খাতুনের বসতঘর তল্লাশি করে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র, তিনটি খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় রোজিনা খাতুনকে গ্রেপ্তার করা হয়। তবে অপর অভিযুক্ত রুবেল হোসেন (৪৮) কৌশলে পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, রোজিনা খাতুনের বিরুদ্ধে বাঘা থানায় একটি এবং পলাতক রুবেল হোসেনের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ১৩টি, নরসিংদী জেলায় ১টি এবং কুষ্টিয়ায় ১টি মামলা রয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত