সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
ফেনীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকারী ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম চাড়িপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হাজারী রোডে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ দ্রুত শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান শুরু করে।
অভিযানকালে শহরের সালাহউদ্দিন মোড় এলাকা থেকে মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ফেনী মডেল থানার এসআই মো. মোতাহের হোসেন বাদী হয়ে মামলা করেছেন।
গ্রেফতাররা হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার ফখরুল ইসলাম (২৩), ইমাম হোসেন (২৪), শহিদুল ইসলাম স্বাধীন (২৩), রোহান পাটোয়ারী (২৩), ফখর (২২), মো. তানিম (২২), গোলাম রাব্বি (২৩) ও নুর ইসলাম (২২)।
অন্যদিকে একই রাতে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে মাদক কারবার, মাদকসেবন ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে এক রাতের অভিযানে মোট ২০ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন