ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

শিশু ধর্ষণ-হত্যার বিচার দাবিতে মিছিল, আটক ২

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০১ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শিশু ধর্ষণ-হত্যার বিচার দাবিতে মিছিল, আটক ২

জামালপুরের মাদারগঞ্জে সাত বছরের স্কুলছাত্রী মরিয়মকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। কর্মসূচিতে বাধা দিতে গেলে ছাত্রদল ও উত্তেজিত জনতার সঙ্গে ছাত্রলীগের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ছাত্রলীগের দুজনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সম্প্রতি সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী মরিয়মকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ধর্ষকের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে বাজিতেরপাড়া বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কর্মসূচির নেতৃত্বে ছিলেন আদারভিটা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিপু হাসান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় মিছিলকারীদের সঙ্গে ছাত্রদল ও উত্তোজিত জনতার ধস্তাধস্তির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দিপু হাসান ও  মিরাজ নামে ছাত্রলীগের দুজনকে আটক করে পুলিশ। মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা ও এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের মামলায় আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম। ১৩ সেপ্টেম্বর রাতে চরলোটাবর গ্রামের জামিনুর ইসলামের বসতঘরের মেঝে খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় জামিনুর ইসলাম ও তার স্ত্রীকে। আদালতে দেওয়া জবানবন্দিতে জামিনুর ইসলাম শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন।

বিষয় : গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শিশু ধর্ষণ-হত্যার বিচার দাবিতে মিছিল, আটক ২

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত