ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

নারীসহ ফ্ল্যাটে আটক সেই পুলিশ পরিদর্শককে ছেড়ে দিল আরএমপি

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২১ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারীসহ ফ্ল্যাটে আটক সেই পুলিশ পরিদর্শককে ছেড়ে দিল আরএমপি
পুলিশ পরিদর্শক মাহবুব আলম।

রাজশাহীতে একটি ফ্ল্যাটে এক নারীর সঙ্গে আটক হওয়া পুলিশের পরিদর্শক মাহবুব আলমকে ছেড়ে দিয়েছে পুলিশ। ওই নারীর কোনো অভিযোগ না থাকায় মাহবুবকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বিকেলে ওই নারীকেও ছেড়ে দেওয়া হয়।

আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘এ ধরনের ঘটনার ক্ষেত্রে ওই নারী যদি কোনো অভিযোগ করতেন, তাহলে আইনি পদক্ষেপ নেওয়ার ছিল। তার কোনো অভিযোগ না থাকায় মাহবুবকে ছেড়ে দেওয়া হয়েছে।’

গাজিউর রহমান জানান, আটক ওই নারীকে মাহবুব আলম তার স্ত্রী বলে দাবি করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি এর কোনো প্রমাণ দেখাতে পারেননি।

মাহবুব আলম একসময় চন্দ্রিমা ও দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। সাবেক এক স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

বর্তমানে মাহবুব আলম নওগাঁ জেলা পুলিশ থেকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন। সেখান থেকে বিনা ছুটিতে রাজশাহীতে এসে চন্দ্রিমা থানার নাদের হাজির মোড় এলাকার একটি চারতলা ভবনের দোতলার ফ্ল্যাটে এক নারীকে নিয়ে অবস্থান করছিলেন।

শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ওই ফ্ল্যাটে যান আন্নি আক্তার নামের এক নারী। তার বাড়ি নওগাঁ। আন্নি নিজেকে মাহবুব আলমের ষষ্ঠ স্ত্রী বলে দাবি করেন।

প্রায় দুই ঘণ্টা দরজায় ধাক্কা দিলেও মাহবুব আলম ফ্ল্যাটের দরজা খোলেননি বলে জানান আন্নি আক্তার। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা ভাঙেন। ফ্ল্যাটে মাহবুব আলম ও ওই নারীকে পাওয়া যায়। পরে পুলিশ দুজনকে চন্দ্রিমা থানায় নিয়ে যায়।

আন্নি আক্তার সাংবাদিকদের বলেন, মাহবুব আলম বিয়ে বহির্ভূত সম্পর্কে অভ্যস্ত। ওই নারীর সঙ্গেও তার বিয়ে বহির্ভূত সম্পর্ক রয়েছে। গত চার মাসে তিনবার তাদের একসঙ্গে পেয়েছেন বলে দাবি করেন তিনি। মানসম্মানের ভয়ে আগের দুই ঘটনার কথা কাউকে জানাননি।

থানায় নেওয়ার পর মাহবুব আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন আন্নি আক্তার। অভিযোগে মাহবুব তার কাছ থেকে ১৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘অভিযোগটি পুরোনো। এটি তদন্ত করে দেখা হবে। মাহবুব আলমকে নিয়ে রাজশাহীতে যা ঘটেছে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। মাহবুব আলমের কোনো ছুটি নেই। কাউকে না জানিয়েই তিনি রাজশাহীতে গেছেন। বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করাও অপরাধ।

মোস্তাক আহমেদ জানান, ‘মাহবুব আলম সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত থাকলেও নওগাঁ জেলা পুলিশে কর্মরত। বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেবে।’

বিষয় : জেলার খবর নারী পুলিশ আটক রাজশাহী বিভাগ রাজশাহী জেলা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নারীসহ ফ্ল্যাটে আটক সেই পুলিশ পরিদর্শককে ছেড়ে দিল আরএমপি

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত