সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হলেও কেউ গুরুতর আহত হননি বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাকলিয়া থানার অ্যাকসেস রোডের পাশে সৈয়দশাহ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সড়কের ওপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছে। এ সময় কয়েকটি বিস্ফোরণ ও গুলিবর্ষণের শব্দ শোনা যায়। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানায়, রাত ১১টার দিকে হঠাৎ দুই পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর চড়াও হয়। এ সময় কয়েকটি বিকট শব্দ শোনা যায়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর গণমাধ্যমকে বলেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মুরাদ বাহিনীর মুরাদ ও জসিমের অনুসারীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি। এছাড়া কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। পটকা ফোটানো হয়েছে, টিনের ঘরে পাথর নিক্ষেপের কারণে শব্দ হয়েছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হলেও কেউ গুরুতর আহত হননি বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাকলিয়া থানার অ্যাকসেস রোডের পাশে সৈয়দশাহ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সড়কের ওপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছে। এ সময় কয়েকটি বিস্ফোরণ ও গুলিবর্ষণের শব্দ শোনা যায়। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানায়, রাত ১১টার দিকে হঠাৎ দুই পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর চড়াও হয়। এ সময় কয়েকটি বিকট শব্দ শোনা যায়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর গণমাধ্যমকে বলেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মুরাদ বাহিনীর মুরাদ ও জসিমের অনুসারীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি। এছাড়া কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। পটকা ফোটানো হয়েছে, টিনের ঘরে পাথর নিক্ষেপের কারণে শব্দ হয়েছে।

আপনার মতামত লিখুন