ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সাজেকে গোলাগুলিতে ৯ বছরের শিশু গুলিবিদ্ধ : সিএইচটি সম্প্রীতি জোটের তীব্র নিন্দা

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫২ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাজেকে গোলাগুলিতে ৯ বছরের শিশু গুলিবিদ্ধ : সিএইচটি সম্প্রীতি জোটের তীব্র নিন্দা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের চাইল্যাতলী এলাকায় জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু লারমা) ও ইউপিডিএফ (প্রসীত)–এর মধ্যে গোলাগুলির ঘটনায় ৯ বছরের শিশু সঞ্জিতা ত্রিপুরা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাজেকের চাইল্যাতলী এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় নিজ বাড়িতে অবস্থানরত শিশু সঞ্জিতা ত্রিপুরার বাম হাতে গুলি লাগে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানিয়েছেন, আহত শিশুটিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তার হাত থেকে গুলি বের করেন। বর্তমানে শিশুটি বিপদমুক্ত ও সুস্থ রয়েছে বলে জানা গেছে।

ঘটনার নিন্দা জানিয়ে সিএইচটি সম্প্রীতি জোটের যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাহাড়ে সংঘাতের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ছে। একটি শিশুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা পাহাড়ে চলমান সহিংসতার মানবিক ক্ষতির দিকটি আবারও সামনে এনেছে।

সংগঠনটি উভয় পক্ষের প্রতি অবিলম্বে সব ধরনের সশস্ত্র সংঘাত বন্ধ করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে আহত শিশু সঞ্জিতা ত্রিপুরার প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে সংগঠনটি।

সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের সর্বত্র সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট।

পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি পারস্পরিক সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সাজেকে গোলাগুলিতে ৯ বছরের শিশু গুলিবিদ্ধ : সিএইচটি সম্প্রীতি জোটের তীব্র নিন্দা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের চাইল্যাতলী এলাকায় জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু লারমা) ও ইউপিডিএফ (প্রসীত)–এর মধ্যে গোলাগুলির ঘটনায় ৯ বছরের শিশু সঞ্জিতা ত্রিপুরা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাজেকের চাইল্যাতলী এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় নিজ বাড়িতে অবস্থানরত শিশু সঞ্জিতা ত্রিপুরার বাম হাতে গুলি লাগে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানিয়েছেন, আহত শিশুটিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তার হাত থেকে গুলি বের করেন। বর্তমানে শিশুটি বিপদমুক্ত ও সুস্থ রয়েছে বলে জানা গেছে।

ঘটনার নিন্দা জানিয়ে সিএইচটি সম্প্রীতি জোটের যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাহাড়ে সংঘাতের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ছে। একটি শিশুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা পাহাড়ে চলমান সহিংসতার মানবিক ক্ষতির দিকটি আবারও সামনে এনেছে।

সংগঠনটি উভয় পক্ষের প্রতি অবিলম্বে সব ধরনের সশস্ত্র সংঘাত বন্ধ করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে আহত শিশু সঞ্জিতা ত্রিপুরার প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে সংগঠনটি।

সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের সর্বত্র সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট।

পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি পারস্পরিক সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত