ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

বরিশালে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বরিশাল নগরীর চৌমাথা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। রবিবার বেলা পৌনে ১২টার দিকে চৌমাথা বাজারের সামনে থেকে এ অভিযান শুরু হয়। পরে বাজারের আশপাশ, হাতেম আলী কলেজ ও চৌমাথা লেক এলাকায় অভিযান চালানো হয়। বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার প্রধান লতিকুল্লাহ, ট্রেড লাইসেন্স বিভাগের আজিজ শাহীন ও হাটবাজার শাখার প্রধান রেজাউল উপস্থিত ছিলেন। নগরীর গুরুত্বপূর্ণ এলাকা চৌমাথায় এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে অভিযোগ রয়েছে, অভিযান শেষ হওয়ার দু-এক দিনের মধ্যেই আবার ফুটপাত দখল করে বসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে এবং সড়কে যানজটের সৃষ্টি হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান বলেন, নগরীর ফুটপাত দখলমুক্ত ও চলাচলের উপযোগী রাখতে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এর ধারাবাহিকতায় আজ চৌমাথা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বরিশালে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান