ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

বরিশালে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১১ অক্টোবর ২০২৬ | ০৯:১১ পিএম
| প্রিন্ট সংস্করণ

বরিশালে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বরিশাল নগরীর চৌমাথা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। রবিবার বেলা পৌনে ১২টার দিকে চৌমাথা বাজারের সামনে থেকে এ অভিযান শুরু হয়। পরে বাজারের আশপাশ, হাতেম আলী কলেজ ও চৌমাথা লেক এলাকায় অভিযান চালানো হয়।

বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার প্রধান লতিকুল্লাহ, ট্রেড লাইসেন্স বিভাগের আজিজ শাহীন ও হাটবাজার শাখার প্রধান রেজাউল উপস্থিত ছিলেন।

নগরীর গুরুত্বপূর্ণ এলাকা চৌমাথায় এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে অভিযোগ রয়েছে, অভিযান শেষ হওয়ার দু-এক দিনের মধ্যেই আবার ফুটপাত দখল করে বসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে এবং সড়কে যানজটের সৃষ্টি হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান বলেন, নগরীর ফুটপাত দখলমুক্ত ও চলাচলের উপযোগী রাখতে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এর ধারাবাহিকতায় আজ চৌমাথা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : অভিযান ফুটপাত বরিশালে দখলমুক্ত

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

বরিশালে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

বরিশাল নগরীর চৌমাথা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। রবিবার বেলা পৌনে ১২টার দিকে চৌমাথা বাজারের সামনে থেকে এ অভিযান শুরু হয়। পরে বাজারের আশপাশ, হাতেম আলী কলেজ ও চৌমাথা লেক এলাকায় অভিযান চালানো হয়।

বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার প্রধান লতিকুল্লাহ, ট্রেড লাইসেন্স বিভাগের আজিজ শাহীন ও হাটবাজার শাখার প্রধান রেজাউল উপস্থিত ছিলেন।

নগরীর গুরুত্বপূর্ণ এলাকা চৌমাথায় এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে অভিযোগ রয়েছে, অভিযান শেষ হওয়ার দু-এক দিনের মধ্যেই আবার ফুটপাত দখল করে বসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে এবং সড়কে যানজটের সৃষ্টি হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান বলেন, নগরীর ফুটপাত দখলমুক্ত ও চলাচলের উপযোগী রাখতে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এর ধারাবাহিকতায় আজ চৌমাথা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত