সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠিতে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা। সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম, ডিবির ওসি মো. হুমায়ুন কবির, ঝালকাঠি সদর থানার ওসি আনোয়ারুল ইসলাম, নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান, রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস, কাঠালিয়া থানার ওসি নাছের রায়হায়, টিআই (অ্যাডমিন) মো. মেহেদী হাসান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঝালকাঠি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলোক সাহা, ঝালকাঠি সদর উপজেলা শাখার সভাপতি দিলীপ হালদার প্রমুখ। সভায় শারদীয় দুর্গাপূজা নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসব চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এ বছর ঝালকাঠি জেলায় ১৬০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।