ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

ঝালকাঠিতে দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৬ অক্টোবর ২০২৬ | ০৭:৩৮ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঝালকাঠিতে দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠিতে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম, ডিবির ওসি মো. হুমায়ুন কবির, ঝালকাঠি সদর থানার ওসি আনোয়ারুল ইসলাম, নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান, রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস, কাঠালিয়া থানার ওসি নাছের রায়হায়, টিআই (অ্যাডমিন) মো. মেহেদী হাসান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঝালকাঠি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলোক সাহা, ঝালকাঠি সদর উপজেলা শাখার সভাপতি দিলীপ হালদার প্রমুখ।

সভায় শারদীয় দুর্গাপূজা নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসব চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এ বছর ঝালকাঠি জেলায় ১৬০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

বিষয় : ঝালকাঠি মতবিনিময় সভা দুর্গাপূজা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঝালকাঠিতে দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠিতে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম, ডিবির ওসি মো. হুমায়ুন কবির, ঝালকাঠি সদর থানার ওসি আনোয়ারুল ইসলাম, নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান, রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস, কাঠালিয়া থানার ওসি নাছের রায়হায়, টিআই (অ্যাডমিন) মো. মেহেদী হাসান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঝালকাঠি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলোক সাহা, ঝালকাঠি সদর উপজেলা শাখার সভাপতি দিলীপ হালদার প্রমুখ।

সভায় শারদীয় দুর্গাপূজা নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসব চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এ বছর ঝালকাঠি জেলায় ১৬০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত