ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৬ অক্টোবর ২০২৬ | ০৮:৩৬ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় এক নারী ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় লোকজনের তৎপরতায় তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি।

মঙ্গলবার বিকেল পর্যন্ত ওই নারী ও শিশু সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জলপাইতলী বিজিবি ক্যাম্পসংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে। সীমান্তের মেইন পিলার ৩০৩/৫-এস থেকে প্রায় ২০ গজ দূরে ভারতের জাকিরপুর এলাকা দিয়ে ওই নারী ও শিশুকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।

পুশইনের শিকার দুজন হলেন ভারতের আজমীর জেলার দারোগাবাজার থানার আন্দারকোট গ্রামের মুহিন ইসলামের স্ত্রী সুলতানা বেগম (৪০) এবং তার মেয়ে আলেয়া (৮)।

স্থানীয়রা জানান, ভোরে বিএসএফের সদস্যরা এক শিশুসহ দুজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন এবং এ সময় শূন্যরেখায় তাদের মারধর করা হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ও স্থানীয় লোকজনের যৌথ তৎপরতায় তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। এরপর থেকে তারা শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছেন।

স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, ওই নারী ও শিশুর কাছে ভারতীয় আধার কার্ড রয়েছে। সকালে বিষয়টি জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করেন। পরে তারা সীমান্তের বানাহার এলাকায় অবস্থান নেন।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, ভোরে বিএসএফ দুজনকে পুশইনের চেষ্টা করলেও বিজিবি ও স্থানীয় জনগণের কঠোর তৎপরতায় তা ভেস্তে যায়। বর্তমানে তারা শূন্যরেখায় অবস্থান করছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক চলছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত