সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দেওয়ার সময় একটি গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে গ্যারেজে থাকা ১১টি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং সংলগ্ন মুদির দোকানের মালামাল ও একটি ফ্রিজ পুড়ে গেছে। এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর এলাকায় ইদ্রিস অটো গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার সকালে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্যারেজের মালিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর মধ্যে গ্যারেজে চার্জে থাকা ১১টি অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং পাশের মুদির দোকানের মালামালসহ একটি ফ্রিজ পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই এলাকার বসতবাড়ি সংলগ্ন সড়কের পাশে একটি দোকানঘর তুলে গ্যারেজ দেওয়া হয়। তবে ক্ষতিগ্রস্ত গ্যারেজটির কোনও লাইসেন্স ছিল না। ১৪ জন ফায়ার সার্ভিস কর্মীর এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের এলাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে ছাই হয়ে গেছে গ্যারেজে থাকা ১১টি অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং গ্যারেজ সংলগ্ন একটি মুদির দোকানের মালামাল।’
গ্যারেজের মালিক ইদ্রিস মিয়া বলেন, ‘প্রতিদিনের মতো গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশাগুলো চার্জে বসিয়ে বাড়িতে যাই। পরে বাড়ি থেকে আগুন দেখতে পেয়ে গ্যারেজে গিয়ে দেখি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় আমার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
বিষয় : অগ্নিকাণ্ড অটো রিকশা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দেওয়ার সময় একটি গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে গ্যারেজে থাকা ১১টি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং সংলগ্ন মুদির দোকানের মালামাল ও একটি ফ্রিজ পুড়ে গেছে। এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর এলাকায় ইদ্রিস অটো গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার সকালে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্যারেজের মালিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর মধ্যে গ্যারেজে চার্জে থাকা ১১টি অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং পাশের মুদির দোকানের মালামালসহ একটি ফ্রিজ পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই এলাকার বসতবাড়ি সংলগ্ন সড়কের পাশে একটি দোকানঘর তুলে গ্যারেজ দেওয়া হয়। তবে ক্ষতিগ্রস্ত গ্যারেজটির কোনও লাইসেন্স ছিল না। ১৪ জন ফায়ার সার্ভিস কর্মীর এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের এলাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে ছাই হয়ে গেছে গ্যারেজে থাকা ১১টি অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং গ্যারেজ সংলগ্ন একটি মুদির দোকানের মালামাল।’
গ্যারেজের মালিক ইদ্রিস মিয়া বলেন, ‘প্রতিদিনের মতো গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশাগুলো চার্জে বসিয়ে বাড়িতে যাই। পরে বাড়ি থেকে আগুন দেখতে পেয়ে গ্যারেজে গিয়ে দেখি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় আমার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

আপনার মতামত লিখুন