ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ

গাজাসহ গ্রেফতার আরাফাত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাত কেজি ২০০ গ্রাম গাজাসহ মো: আরাফাত (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই মশিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, লোকনাথপুর-দর্শনা সড়কের পরানপুর অস্থায়ী পুলিশ চেকপোস্টের সামনে কয়েকজন ব্যক্তি গাজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিনকে জানিয়ে পুলিশ সদস্যদের সাথে নিয়ে সেখানে অভিযান চালানো হয়। গ্রেফতার আরাফাত দামুড়হুদা উপজেলার জুড়ানপুর (ক্লাবপাড়া) এলাকার মো: আনারুলের ছেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করলে মো: আরাফাতকে আটক করা হয়। এ সময় আরো চার-পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালিয়ে যান। পরে সাক্ষীদের উপস্থিতিতে একটি ব্যাটারিচালিত তিন চাকার পাখিভ্যানের চালকের আসনের নিচে থাকা টুলবক্স তল্লাশি করে হলুদ রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে খাকি রঙের কস্টেপ ও সাদা পলিথিনে মোড়ানো সাতটি পোটলা উদ্ধার করা হয়। এসব পোটলায় মোট সাত কেজি ২০০ গ্রাম গাজা ছিল। দামুড়হুদা মডেল থানার পুলিশ জানায়, উদ্ধার করা গাজা জব্দ করে আসামিকে থানায় নেয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং ওসি শেখ মেসবাহ উদ্দিনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয় বলে পুলিশ জানিয়েছে।

গাজাসহ গ্রেফতার আরাফাত