ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

বুড়িচংয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আলোচনা সভা


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২০ অক্টোবর ২০২৬ | ০৯:২৬ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বুড়িচংয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আলোচনা সভা

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় কন্ঠনগর বাজারে আলোচনা সভা শেষে র‍্যালীটি বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। প্রধান অতিথি উপস্থিত ছিলেন বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুতফর রহমান।

অনুষ্ঠানে পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান রনির পৃষ্ঠপোষকতায় অধ্যাপক মো. কামরুল হাসান নাসিমের সভাপতিত্বে মোঃ বাহারুল ইসলাম মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি যথাক্রমে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ হুমায়ুন কবির, সামাজিক ব্যক্তিত্ব মোঃ কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন মেম্বার,তোফাজ্জল হোসেন মেম্বার, সফিক মেম্বার। আরও উপস্থিত ছিলেন ওহিদুর রহমান, ইমাম হোসেন ডালিম, জাকির হোসেন,পলিন,জিহান শাকিল,হান্নান,সোলেমান কবির, ভূমি ইমন প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে বলেন মাদক ও কিশোর গ্যাংয়ের প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা যেন অপরাধচক্রে জড়িয়ে না পড়ে, সেজন্য অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।কিশোর গ্যাং কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুশিয়ারি দেন। অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় স্বাগত বক্তব্যে সমাজ সেবক হাবিবুর রহমান রনি বলেন, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ নানা অপরাধ দমনের জন্য পুলিশের পাশাপাশি সামাজিক কমিটির মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

বিষয় : মাদক

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


বুড়িচংয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় কন্ঠনগর বাজারে আলোচনা সভা শেষে র‍্যালীটি বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। প্রধান অতিথি উপস্থিত ছিলেন বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুতফর রহমান।

অনুষ্ঠানে পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান রনির পৃষ্ঠপোষকতায় অধ্যাপক মো. কামরুল হাসান নাসিমের সভাপতিত্বে মোঃ বাহারুল ইসলাম মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি যথাক্রমে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ হুমায়ুন কবির, সামাজিক ব্যক্তিত্ব মোঃ কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন মেম্বার,তোফাজ্জল হোসেন মেম্বার, সফিক মেম্বার। আরও উপস্থিত ছিলেন ওহিদুর রহমান, ইমাম হোসেন ডালিম, জাকির হোসেন,পলিন,জিহান শাকিল,হান্নান,সোলেমান কবির, ভূমি ইমন প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে বলেন মাদক ও কিশোর গ্যাংয়ের প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা যেন অপরাধচক্রে জড়িয়ে না পড়ে, সেজন্য অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।কিশোর গ্যাং কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুশিয়ারি দেন। অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় স্বাগত বক্তব্যে সমাজ সেবক হাবিবুর রহমান রনি বলেন, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ নানা অপরাধ দমনের জন্য পুলিশের পাশাপাশি সামাজিক কমিটির মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত