ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

রংপুরে এনজিও কর্মী হত্যা: আসামিদের ফাঁসির দাবিতে থানার সামনে মানববন্ধন


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৭ নভেম্বর ২০২৬ | ০৬:৪৪ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রংপুরে এনজিও কর্মী হত্যা: আসামিদের ফাঁসির দাবিতে থানার সামনে মানববন্ধন

রংপুরের কাউনিয়া উপজেলায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। শনিবার কাউনিয়া থানা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নিহত রতনের স্বজন, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী শাম্মী আক্তার। তিনি বলেন, তাঁর স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। স্বামীকে হারিয়ে তিনি ও তাঁর সন্তানরা অসহায় হয়ে পড়েছেন। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার শেষে ফাঁসি কার্যকরের দাবি জানান তিনি।

নিহতের মা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, যারা তাঁর বুকের ধনকে কেড়ে নিয়েছে, তাদের কঠোর শাস্তি দেখতে চান তিনি। আর কোনো মাকে যেন এভাবে সন্তান হারানোর বেদনা সহ্য করতে না হয়, সে জন্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় আরও বক্তব্য দেন নিহতের বড় ভাই ফিরোজ কবির মিলন, ফজলুল হক, হাসেম মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর এসআরবি ও পুলিশের যৌথ অভিযানে এ হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়। আসামি গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে বিচার দাবিতে প্রতিক্রিয়া দেখা দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত ১৯ অক্টোবর বাড়ির সামনে রতনকে কুপিয়ে হত্যা করা হয়।

বিষয় : আসামি মানববন্ধন হত্যা রংপুরে এনজিও কর্মী ফাঁসির দাবি থানার সামনে

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


রংপুরে এনজিও কর্মী হত্যা: আসামিদের ফাঁসির দাবিতে থানার সামনে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

রংপুরের কাউনিয়া উপজেলায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। শনিবার কাউনিয়া থানা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নিহত রতনের স্বজন, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী শাম্মী আক্তার। তিনি বলেন, তাঁর স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। স্বামীকে হারিয়ে তিনি ও তাঁর সন্তানরা অসহায় হয়ে পড়েছেন। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার শেষে ফাঁসি কার্যকরের দাবি জানান তিনি।

নিহতের মা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, যারা তাঁর বুকের ধনকে কেড়ে নিয়েছে, তাদের কঠোর শাস্তি দেখতে চান তিনি। আর কোনো মাকে যেন এভাবে সন্তান হারানোর বেদনা সহ্য করতে না হয়, সে জন্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় আরও বক্তব্য দেন নিহতের বড় ভাই ফিরোজ কবির মিলন, ফজলুল হক, হাসেম মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর এসআরবি ও পুলিশের যৌথ অভিযানে এ হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়। আসামি গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে বিচার দাবিতে প্রতিক্রিয়া দেখা দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত ১৯ অক্টোবর বাড়ির সামনে রতনকে কুপিয়ে হত্যা করা হয়।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত