সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু এবং এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ।
মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন বেলা ২টার দিকে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের বিএনপির একটি দলীয় কার্যালয়ে কর্মিসভা চলছিল। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংঘবদ্ধভাবে সেখানে হামলা চালিয়ে কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগের ৭৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলায় সাইফুল ইসলাম ও রাসেল মাহমুদকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিষয় : আওয়ামী লীগ গ্রেপ্তার রাজশাহী বিভাগ বগুড়া

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু এবং এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ।
মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন বেলা ২টার দিকে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের বিএনপির একটি দলীয় কার্যালয়ে কর্মিসভা চলছিল। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংঘবদ্ধভাবে সেখানে হামলা চালিয়ে কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগের ৭৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলায় সাইফুল ইসলাম ও রাসেল মাহমুদকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন