ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

শাহজালাল বিমানবন্দর নামেই আন্তর্জাতিক, বাস্তবে মনে হবে মাছের বাজার : সাদিক কায়েম

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০২ অক্টোবর ২০২৬ | ০৯:৫১ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শাহজালাল বিমানবন্দর নামেই আন্তর্জাতিক, বাস্তবে মনে হবে মাছের বাজার : সাদিক কায়েম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামেই কেবল আন্তর্জাতিক, কিন্তু এর ভেতরের বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা দেখলে যে কারও এটিকে মাছের বাজার মনে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ভারত বা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের বিমানবন্দরে পৌঁছানোর ১০ মিনিটের মধ্যে যাত্রীরা তাদের লাগেজ বুঝে পান। অথচ আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরে দুই, তিন এমনকি চার ঘণ্টা অপেক্ষা করার পরও যাত্রীরা তাদের লাগেজ খুঁজে পান না। শুধু তা-ই নয়, লাগেজ দেরিতে পাওয়ার পাশাপাশি ভেতর থেকে মালামাল চুরি হওয়া এবং নানাভাবে যাত্রীদের হেনস্তার শিকার হতে হয়।

বিমানবন্দরে যাত্রী হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. আখতারুজ্জামান এবং জামায়াতের সাবেক সংসদ সদস্যদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনার কড়া সমালোচনা করেন তিনি।

ডাকসু ভিপি বলেন, ‘আমরা আশা করেছিলাম রাষ্ট্র এ ধরনের চরম অব্যবস্থাপনার সাথে জড়িত দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু তা না করে যারা ভুক্তভোগী ও হয়রানির শিকার হয়ে প্রতিবাদ করেছিলেন, উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে এবং সর্বশেষ মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি অবিলম্বে বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, জবাবদিহিতা নিশ্চিত এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার করে মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তির দাবি জানান।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

শাহজালাল বিমানবন্দর নামেই আন্তর্জাতিক, বাস্তবে মনে হবে মাছের বাজার : সাদিক কায়েম

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামেই কেবল আন্তর্জাতিক, কিন্তু এর ভেতরের বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা দেখলে যে কারও এটিকে মাছের বাজার মনে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ভারত বা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের বিমানবন্দরে পৌঁছানোর ১০ মিনিটের মধ্যে যাত্রীরা তাদের লাগেজ বুঝে পান। অথচ আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরে দুই, তিন এমনকি চার ঘণ্টা অপেক্ষা করার পরও যাত্রীরা তাদের লাগেজ খুঁজে পান না। শুধু তা-ই নয়, লাগেজ দেরিতে পাওয়ার পাশাপাশি ভেতর থেকে মালামাল চুরি হওয়া এবং নানাভাবে যাত্রীদের হেনস্তার শিকার হতে হয়।

বিমানবন্দরে যাত্রী হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. আখতারুজ্জামান এবং জামায়াতের সাবেক সংসদ সদস্যদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনার কড়া সমালোচনা করেন তিনি।

ডাকসু ভিপি বলেন, ‘আমরা আশা করেছিলাম রাষ্ট্র এ ধরনের চরম অব্যবস্থাপনার সাথে জড়িত দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু তা না করে যারা ভুক্তভোগী ও হয়রানির শিকার হয়ে প্রতিবাদ করেছিলেন, উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে এবং সর্বশেষ মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি অবিলম্বে বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, জবাবদিহিতা নিশ্চিত এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার করে মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তির দাবি জানান।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত