ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীর মৃত্যু

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৩ অক্টোবর ২০২৬ | ০৩:৩৭ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীর মৃত্যু
নিহত গোলাম কিবরিয়া

চুয়াডাঙ্গায় গ্রাইন্ডিং মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম কিবরিয়া (৫৫) নামে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম কিবরিয়া মৃত কায়েম আলী মণ্ডলের ছেলে। তার আগের বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মুচিপাড়ায়। তিনি চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডে বেয়ারা পদে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কলেজপাড়ায় গ্রাইন্ডিং মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন গোলাম কিবরিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

গোলাম কিবরিয়ার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবারই পরিবারের নতুন ভবনে ওঠার কথা ছিল। এরই মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) হিমেল রহমান জানান, পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী নিজ বাসায় কাজ করতে যেয়ে অসাবধানতা বসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন । এ ব্যাপার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ময়না তদন্ত শেষে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গায় গ্রাইন্ডিং মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম কিবরিয়া (৫৫) নামে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম কিবরিয়া মৃত কায়েম আলী মণ্ডলের ছেলে। তার আগের বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মুচিপাড়ায়। তিনি চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডে বেয়ারা পদে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কলেজপাড়ায় গ্রাইন্ডিং মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন গোলাম কিবরিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

গোলাম কিবরিয়ার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবারই পরিবারের নতুন ভবনে ওঠার কথা ছিল। এরই মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) হিমেল রহমান জানান, পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী নিজ বাসায় কাজ করতে যেয়ে অসাবধানতা বসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন । এ ব্যাপার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ময়না তদন্ত শেষে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত