ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

কবিরাজের কথায় প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৭ অক্টোবর ২০২৬ | ০৪:১৬ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কবিরাজের কথায় প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডাঙ্গারচর এবাদুল্লাহর বাপের বাড়ি এলাকায় প্রতিবন্ধী এক যুবককে সুস্থ করার নামে হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে ঝাড়ফুঁক করার অভিযোগ উঠেছে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে সাইদ মোহাম্মদ আবদুল্লাহ (১৮) নামে ওই যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সাইদ মোহাম্মদ আবদুল্লাহ ওই এলাকার নূর মোহাম্মদ চৌকিদারের ছেলে। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে সাইদের বাবা নূর মোহাম্মদ ও কবিরাজ আবদুর নূরকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা করেছেন। ঘটনার রাতেই পুলিশ তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদ মোহাম্মদ আবদুল্লাহ প্রতিবন্ধী ছিলেন। তাকে সুস্থ করতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে এক কবিরাজের পরামর্শে মঙ্গলবার বিকেলে তাকে ঘরের ভেতর হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে ঝাড়ফুঁক করা হচ্ছিল। একপর্যায়ে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে সাইদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, কবিরাজের পরামর্শে ওই যুবকের হাত-পা বেঁধে লাঠি দিয়ে আঘাত করে ঝাড়ফুঁক করা হচ্ছিল। এ সময় তার মৃত্যু হয়। ঘটনায় নিহতের বাবা ও কবিরাজকে আটক করা হয়েছে। নিহতের মামা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে গতকাল মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় : হত্যা অভিযোগ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

কবিরাজের কথায় প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডাঙ্গারচর এবাদুল্লাহর বাপের বাড়ি এলাকায় প্রতিবন্ধী এক যুবককে সুস্থ করার নামে হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে ঝাড়ফুঁক করার অভিযোগ উঠেছে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে সাইদ মোহাম্মদ আবদুল্লাহ (১৮) নামে ওই যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সাইদ মোহাম্মদ আবদুল্লাহ ওই এলাকার নূর মোহাম্মদ চৌকিদারের ছেলে। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে সাইদের বাবা নূর মোহাম্মদ ও কবিরাজ আবদুর নূরকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা করেছেন। ঘটনার রাতেই পুলিশ তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদ মোহাম্মদ আবদুল্লাহ প্রতিবন্ধী ছিলেন। তাকে সুস্থ করতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে এক কবিরাজের পরামর্শে মঙ্গলবার বিকেলে তাকে ঘরের ভেতর হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে ঝাড়ফুঁক করা হচ্ছিল। একপর্যায়ে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে সাইদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, কবিরাজের পরামর্শে ওই যুবকের হাত-পা বেঁধে লাঠি দিয়ে আঘাত করে ঝাড়ফুঁক করা হচ্ছিল। এ সময় তার মৃত্যু হয়। ঘটনায় নিহতের বাবা ও কবিরাজকে আটক করা হয়েছে। নিহতের মামা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে গতকাল মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত