ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৭ অক্টোবর ২০২৬ | ০৬:৩৮ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
পুলিশ হেফাজতে নেওয়া প্রাইভেটকার। ছবি: সংগৃহীত

বরগুনা সদরে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৫টার দিকে বরগুনা-বাকেরগঞ্জ সড়কের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সোনারবাংলা এলাকায় গাজী টেলিভিশনের (জিটিভি) লোগো লাগানো একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আরেকজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ৯৯৯-এ কল পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর প্রাইভেটকারটির চালক ও যাত্রীদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাদের সন্ধানে পুলিশ কাজ করছে।

বিষয় : জেলার খবর বরগুনা সংঘর্ষ সড়ক দুর্ঘটনা দুর্ঘটনা বরিশাল বিভাগ অটোরিকশা প্রাইভেটকার

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

বরগুনা সদরে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৫টার দিকে বরগুনা-বাকেরগঞ্জ সড়কের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সোনারবাংলা এলাকায় গাজী টেলিভিশনের (জিটিভি) লোগো লাগানো একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আরেকজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ৯৯৯-এ কল পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর প্রাইভেটকারটির চালক ও যাত্রীদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাদের সন্ধানে পুলিশ কাজ করছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত