সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি হোটেলসংলগ্ন বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কে আশপাশের হোটেল ও রিসোর্ট থেকে বেরিয়ে আসেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোর ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত ও পরবর্তী পর্যালোচনা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেসব হোটেলে অবস্থানরত পর্যটক ও স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন।
বিষয় : কক্সবাজার অগ্নিকাণ্ড

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি হোটেলসংলগ্ন বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কে আশপাশের হোটেল ও রিসোর্ট থেকে বেরিয়ে আসেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোর ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত ও পরবর্তী পর্যালোচনা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেসব হোটেলে অবস্থানরত পর্যটক ও স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন।

আপনার মতামত লিখুন