সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। চাঁদপুরের মতলব উত্তরে বৈদ্যুতিক সার্কিটের ত্রুটি থেকে লাগা আগুনে কৃষক হযরত আলী শিকদারের লাকড়ি রাখার ঘর ও গোয়ালঘর পুড়ে গেছে। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গরু পুড়ে মারা যায়। আগুনে ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্রও নষ্ট হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি বাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার (৫৩) ওই গ্রামের সিরাজুল ইসলাম শিকদারের ছেলে। তার দাবি, আগুনে ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার মধ্যরাতে হযরত আলী শিকদারের দোচালা ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের গোয়ালঘরে। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দুটি ঘর ও সেগুলোর মালামাল পুড়ে যায়। গোয়ালঘরে থাকা দুটি গরুও মারা যায়।
আগুন নেভানোর কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা জুয়েল রানা বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। তখন আগুন অনেকটা ছড়িয়ে পড়েছিল। স্থানীয় লোকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
হযরত আলী শিকদার বলেন, আগুনে তার লাকড়ি রাখার ঘর, গোয়ালঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। গোয়ালঘরে থাকা দুটি গর্ভবতী গরুও রক্ষা করতে পারেননি। এ ঘটনায় পরিবার নিয়ে তিনি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
মতলব উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে রাত পৌনে একটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। গোয়ালঘরের পাশের দোচালা ঘরে জ্বালানি কাঠ রাখা ছিল। আগুনে ওই ঘরসহ দুটি গবাদিপশু পুড়ে গেছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
বিষয় : অগ্নিকাণ্ড ভস্মীভূত

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
চাঁদপুরের মতলব উত্তরে বৈদ্যুতিক সার্কিটের ত্রুটি থেকে লাগা আগুনে কৃষক হযরত আলী শিকদারের লাকড়ি রাখার ঘর ও গোয়ালঘর পুড়ে গেছে। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গরু পুড়ে মারা যায়। আগুনে ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্রও নষ্ট হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি বাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার (৫৩) ওই গ্রামের সিরাজুল ইসলাম শিকদারের ছেলে। তার দাবি, আগুনে ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার মধ্যরাতে হযরত আলী শিকদারের দোচালা ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের গোয়ালঘরে। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দুটি ঘর ও সেগুলোর মালামাল পুড়ে যায়। গোয়ালঘরে থাকা দুটি গরুও মারা যায়।
আগুন নেভানোর কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা জুয়েল রানা বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। তখন আগুন অনেকটা ছড়িয়ে পড়েছিল। স্থানীয় লোকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
হযরত আলী শিকদার বলেন, আগুনে তার লাকড়ি রাখার ঘর, গোয়ালঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। গোয়ালঘরে থাকা দুটি গর্ভবতী গরুও রক্ষা করতে পারেননি। এ ঘটনায় পরিবার নিয়ে তিনি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
মতলব উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে রাত পৌনে একটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। গোয়ালঘরের পাশের দোচালা ঘরে জ্বালানি কাঠ রাখা ছিল। আগুনে ওই ঘরসহ দুটি গবাদিপশু পুড়ে গেছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন